রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: গতকাল রবিবার বালিয়াডাঙ্গীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে।
প্রথমে র্যালী ও পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আ: মান্নান, এছাড়া প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সকল শিক্ষক বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।