× Banner
সর্বশেষ
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ডেস্ক

বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি -রিপোর্ট

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
leo mesi

আসন্ন গ্রীস্মে বার্সেলোনার কাছ থেকে ডাক পাওয়ার  অপেক্ষায় আছেন লিওনেল মেসি। সর্বশেষ  আপডেট  হিসেবে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এডুল এই দাবী করেছেন।

এই গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে। অবশ্য মৌখিক ভাবে বিশ্বকাপের পর প্যারিস জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তবে এর পর সব কিছুর নাটকীয় পরিবর্তন ঘটতে থাকে।

মেজর সকার লীগ (এমএসএল), সৌদি আরব ও বার্সেলোনার সঙ্গে যোগাযোগ থাকা সত্বেও মেসির সামনে একমাত্র চুক্তিপত্র উপস্থাপন করেছে পিএসজি। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেননি মেসি।

এডুলের দাবী, মেসি যদি পিএসজিতে থেকে যাবার বিষয়ে শতভাগ মনস্থির করতেন, তাহলে চুক্তিতে ইতোমধ্যে সই করতেন। বরং ওই সাংবাদিক মনে করেন ৭ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী তারকা বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পাবার জন্য অপেক্ষা করছেন। অবশ্য এখনই প্যারিসের  ক্লাবের প্রস্তাব সম্পুর্নভাবে প্রত্যাখ্যানও করেননি। তার আশা নতুন আরেকটি প্রস্তাব নিয়ে হাজির হবে পিএসজি।

তবে সব কিছু নির্ভর করছে আর্থিক সংকট কাটিয়ে মেসির জন্য পর্যাপ্ত ব্যয় করার সামর্থ্য বার্সেলোনার আছে কিনা সেটির উপর। এই গ্রীষ্মের আগেই মজুরি বাবদ খরচ ২০০ মিলিয়ন ইউরো কমাতে হবে কাতালান জায়ান্টদের। পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য অভ্যন্তরীন খাতের রাজস্ব আয়ও বাড়াতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..