× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বারবার মুখ ধোয়া কি ত্বকের জন্য ভালো?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ত্বকচর্চার অনেকটাই নির্ভর করবে ত্বকের ধরনের ওপর। যেমন- অনেকের ধারণা, মুখের ত্বক পরিষ্কারের জন্য গোসল ছাড়াও দিনে অন্তত আরো দুই থেকে তিনবার মুখ ধোয়া উচিত। তবে এমনটি করা ঠিক হবে না, যদি ত্বক হয় রুক্ষ কিংবা খসখসে। রুক্ষ ত্বক দিনে দুই থেকে তিনবার ধুলে সে ক্ষেত্রে ত্বক নিয়ে সমস্যা বাড়বে। বিশেষ করে শীতের সময় তো তা নিশ্চিত করেই বলা যায়।

তা ছাড়া সাবান এবং উষ্ণ পানি দিয়ে মুখ ধুলে তা ত্বকের প্রতিরক্ষাকারী নিজস্ব তৈলাক্ত স্তরটিকে সরিয়ে নেয়। এতে ত্বক বাতাস এবং শীতের প্রতি আরো সংবেদনশীল হয়ে পড়ে। তখন আরো বেশি শীত অনুভূত হয়। সেই সঙ্গে অজান্তে চেহারা হয়ে যায় ম্লান এবং ত্বকও ফেটে চৌচির হয়ে যায়। কাজেই এ ক্ষেত্রে ত্বকের সৌন্দর্য রক্ষার কৌশল অবলম্বন করতে হবে।

পরিষ্কারক হিসেবে তখন মৃদু ধরনের ক্লিনজার ব্যবহার করা যেতে পারে। এতে সারা রাত  ত্বক পরিষ্কার মনে হবে। আর সকালবেলা যদি ত্বক পরিষ্কার করার তাগিদ অনুভূত হয়, তাহলে মুখে লেগে থাকা রাতের ক্লিনজারটুকু ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে নেওয়া যেতে পারে। মুখ ধোয়ার পর ত্বকে ভেজাভাব থাকা অবস্থায় ত্বকে ভ্যাসলিন কিংবা ময়েশ্চারাইজার মেখে নিতে হবে ত্বকের ধরন অনুসারে। ত্বক রুক্ষ হলে বারবার মুখে ধুলে ত্বকের বারোটা বেজে যায়। যেহেতু গোসলের জন্য দিনে একবার মুখমণ্ডল ভালো করে ধুতেই হয়, তাই দিনের অন্যান্য সময় মুখ ধোয়ার বিষয়টি এড়িয়ে চলাই ভালো। বারবার মুখ ধুলে রুক্ষ ত্বক তো আরো রুক্ষ হবেই। এমনকি তৈলাক্ত ত্বকও এভাবে কয়েক দিনের মধ্যে রুক্ষ হয়ে যেতে পারে।

সুতরাং মনে রাখতে হবে, ত্বকের যত্নে মুখ ধোয়াটাই আসল নয়, ত্বকের চকচকে লাবণ্য ধরে রাখাটাই এখানে উদ্দেশ্য। ত্বকের ধুলা, ময়লা, মেকআপ দূর করার জন্য এই কৌশল অবলম্বনে ত্বক অবশ্যই পেলবতা ফিরে পাবে। আর যদি ধূলিময়তার জন্য মুখ কয়েকবার ধুতেই হয়, তাহলে সে ক্ষেত্রে অধিক ময়েশ্চারাইজারযুক্ত সাবান বা ক্রিম জাতীয় সাবান সহযোগে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

তবে গরমের দিনে হালকা ময়েশ্চারাইজার জাতীয় ক্রিম লাগালেই চলবে। তা ছাড়া মুখমণ্ডলে ব্যবহার্য সাবান নির্বাচনে সতর্ক হতে হবে। মুখমণ্ডলে ব্যবহার্য সাবানটি অবশ্যই কোমল ধরনের হওয়া উচিত। তবে মুখমণ্ডলে সাবান কম ব্যবহার করাই ভালো। বারবার মুখ ধোয়ার কাজে সাবান ব্যবহার করলে ত্বকের ক্ষতি আরো বেশি হবে।


এ ক্যটাগরির আরো খবর..