× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বান্দরবান

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বান্দরবান

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বান্দরবানের মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি। ইতোমধ্যে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, থানচিসহ জেলা শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়াও জেলা সদরের সঙ্গে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (৭ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। বিভিন্ন স্থানে পাহাড়ধসের কারণে পর্যটকবাহী গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে বেড়াতে আসা পর্যটকরাও জেলা শহরের অবস্থা করছেন।

জানা গেছে, ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়া জেলা শহরে নদীর তীরবর্তী, অফিসার্স ক্লাব, ইসলামপুর, আর্মিপাড়া এলাকাসহ নিচু এলাকাসমূহে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানের বিভিন্ন পাহাড়ের পাদদেশে কয়েক হাজার মানুষের বসবাস। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে জনগণকে নিরাপদে সরে গিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানের অনুরোধ জানানো হচ্ছে। ইতোমধ্যে বান্দরবান জেলায় সর্বমোট ১৯৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..