× Banner
সর্বশেষ
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির ভারতে কেন গণঅভ্যুত্থানে সরকার পতনের নজির নেই? ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ ২৭ জুলাই (১০ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২৭ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার

বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে ইতি (১৫) নামে স্কুলছাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেই ওই এলাকার জুলফিকার রহমানের মেয়ে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবার জানায়, ইতি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রাতে লেখাপড়া করে বাড়ির সামনে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলছিল।

এ সময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। এ সময় ইতি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, আহত ইতি বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়।

ঘটনার পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..