× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

বাড়িতে কোরআন রাখা যাবে না: চীন সরকারের নির্দেশ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ বাড়িতে রাখা যাবে না কোরআন। শুধু কোরআনই নয়, প্রশাসনের কাছে জমা দিতে হবে যাবতীয় ইসলামি দ্রব্য। এমনই নির্দেশ জারি করেছে চীনা প্রশাসন। নাগরিকদের ধর্মাচরণের স্বাধীনতায় ফের একবার হস্তক্ষেপের কথা ঘোষণা করল চীনা সরকার।

এবার সেদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তের এশিয়া ম্যানর লাগোয়া শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের কোরআন ও অন্যান্য যাবতীয় ইসলামি দ্রব্য জমা দিতে নির্দেশ দিল প্রশাসন। তল্লাশিতে কারও বাড়িতে ইসলামি কোনও পণ্য পাওয়া গেলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চিনা সরকার।

চীনের দক্ষিণ পশ্চিম প্রান্তের ওই এলাকায় কাজাখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস। ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কোরআন-সহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে চীনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের কাছে এই বিষয়ে স্পষ্ট একটি নির্দেশ তুলে দেওয়া হয়েছে। জমা দিতে হবে নামাজ পড়ার মাদুরও।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চীনা সরকারের এমন শাসনের মুখে পড়তে হয় শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের। চলতি বছর এপ্রিলে এক নির্দেশিকা জারি করে চিনা সরকারের তরফে শিশুদের ইসলামি নাম রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সোশ্যাল সাইটে বার্তা পাঠানো হয়েছে এই ইস্যুতে। পাঁচ বছর আগের প্রকাশিত কোরআনে উসকানিমূলক বক্তব্য আছে, এমনই অভিযোগ প্রশাসনের। তাই সেই সব কোরান বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।

কোনওভাবেই যাতে ধর্মীয় অশান্তি ছড়িয়ে না পড়ে, তারজন্যেই এই সিদ্ধান্ত বলে জানানো হচ্ছে। তবে এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে উইঘুর মানবাধিকার কমিশন। ধর্মপালনের মৌলিক অধিকার এতে লঙ্ঘিত হচ্ছে বলে প্রতিবাদ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..