× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

নিউজ ডেস্ক

বাজেটকে বোধগম্য করে তুলতে এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিট কাজ করছে -স্পিকার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২
বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিট
বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা

সংসদ সদস্যদের নিকট বাজেট সংক্রান্ত তথ্যাদি ও যাবতীয় উপাত্ত সহজে সরবরাহ ও বোধগম্য করে তুলতে বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিট (বামু) কাজ করছে। এই কর্মকান্ডে ইউরোপীয় ইউনিয়ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এর ফলে সংসদ সদস্যগণ সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেট সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে পারেন। বলেছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিট (বামু)-র উদ্যোগে ‘সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও কাঠামো সম্পর্কে জানা এবং পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সকলেরই জানা প্রয়োজন। সরকারি হিসাব, অনুমিত হিসাব ও অন্যান্য সংসদীয় স্থায়ী কমিটি বাজেট সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সাথে প্রি-বাজেট আলোচনা করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন।

বিভিন্ন সংসদ সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..