× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

বাজারের পাস্তুরিত দুধে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি: বিএসটিআই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

বাজারে প্রাপ্ত পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বিএসটিআই। আজ মঙ্গলবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে বিএসটিআই এ প্রতিবেদন দাখিল করে।

বিএসটিআই সূত্রে জানা গেছে, আদালতের আদেশ অনুসারে বিএসটিআই বিভিন্ন পাস্তুরিত দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নমুন সংগ্রহ করে প্রতিবেদন প্রস্তুত করে।গত ১৭ মে ‘পাস্তুরিত দুধের ৭৫ শতাংশই নিরাপদ নয়’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আইসিডিডিআরবির প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

প্রতিবেদনে বলা হয়, আইসিডিডিআরবির বিজ্ঞানীরা দেশের ৪৩৮টি কাঁচা দুধের নমুনা ও বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত দুধের ৯৫টি নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করেন। সেখানে পাস্তুরিত দুধের ৭৫ শতাংশকে নিরাপদ নয় বলে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..