× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটের রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে ওসি’র মতবিনিময় সভা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
bagerhat puja

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে বাগেরহাটের রামপাল থানার সকল মন্দির কমিটির সাথে নেতৃবৃন্দের ওসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর)  বাগেরহাটের রামপাল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, রামপাল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও সগুনা পুজা মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নাথ পাল, হুড়কা ঝলমলিয়শ্বরী মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, এসআই কামাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানাসহ থানা এলাকার ৪৩ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকগণ। এসময় ১০ ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সকল এসআই এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সকল মন্দিরে নিরাপত্তা ব্যাবস্থা বজয় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। নিরাপত্তা ব্যাবস্থায় রামপাল থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন। সার্বজনীন শারদীয় এ অনুষ্ঠানকে ঘিরে পু্লিশ, আনসার, সেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করেন। এ জন্যে তিনি পুজা মন্দির কমিটির সকলের সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..