× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বাগেরহাটে গৃহবধু খুন, দু’সন্তানকে নিয়ে স্বামী উধাও

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট :বাগেরহাটের শরণখোলায় লাকি (২৮) নামে এক গৃহবধু খুন হয়েছে। ঘটনার পরপরই লাকির স্বামী নুরুল আমিন দু’সন্তানকে নিয়ে উধাও হয়েছে। বৃহস্পতিবার ভোর  রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে পারিবারীক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত পৌনে চারটার দিকে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের আঃ হক চৌকিদারের ছেলে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে মুঠোফোনে জানায়, স্ত্রী লাকি গুরুতর অসুস্থ্য।

এ সময় নুরুল ইসলাম প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে ঘরের মধ্যে লাকির নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নুরুল আমিন তার দু’সন্তানকে নিয়ে কোথায় গেছে-তা কেউ বলতে পারেনা। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাৎক্ষনিক  ভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করেন। লাকি উপজেলার কালিবাড়ি এলাকার খলিল হাওলাদারের মেয়ে।তাদের সংসারে জিহাদ (৭) ও জেরিন (২) নামের দুটি সন্তান রয়েছে। শ্বশুর-জামাই মিলে দীর্ঘদিন ধরে ভারতের কেরেলায় ভাঙ্গারির ব্যবসা করেন।মাঝে মধ্যে নূরুল আমিন দেশে আসলেও স্ত্রী লাকির সাথে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার আগের দিন বুধবার শ্বশুর দেশে পাঠিয়ে দেন জামাইকে। এরপর বাড়ি এসে স্বামী-স্ত্রী একঘরে থাকলেও ভোররাতের দিকে হত্যাকাণ্ড ঘটিয়ে দুই সন্তানকে নিয়ে নূরুল আমিন পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুদেব পাল জানান, পারিবারীক কলহকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে তাদের সন্দেহের তীর লাকির স্বামী নুরুল আমিনের দিকে। এদিকে, নুরুল আমিনের বক্তব্য নেয়ার জন্য চেস্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মফিজুর রহমান জানান, এ ঘটনায় লাকির স্বামী নুরুল আমিনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের এবং ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..