× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বাকি না দেয়ায় গৌরনদীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
বিয়ের প্রলোভনে ধর্ষণ

বাকি না দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের মুদি মালের ব্যবসায়ী নাঈম শরীফ (৩৫)কে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ী নাঈম শরীফ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসী এরশাদ হাওলাদার (৩৮), শফিক হাওলাদার (৩২) জয় হাওলাদার (২২)সহ ৬/৭ সন্ত্রাসী দোকানে এসে মালামাল বাকি চায়। আমি বাকি দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা আমাকে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে আমাকে পিটাতে থাকে। এবং এক পর্যায়ে আমাকে কুপিয়ে জখম করে দোকানের ৫লিটারের একাধিক তেলের বোতলসহ মুদি মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযোগের ব্যাপারে জানতে এরশাদ হাওলাদারের (৩৮) কাছে ফোন দিলে তিনি ধরেননি। শফিক হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, বাকি চাওয়া ও হামলার অভিযোগ সঠিক না। ক্রেতা হিসেবে কিনতে গেলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে ফলে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে টরকী বন্দর বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি শরীফ সাহাবুব হাসান দ্যা নিউজ’কে বলেন, টরকী বন্দরে ব্যবসায়ীদের উপরে যারা হামলা চালিয়েছে ওইসব সন্ত্রাসীদের ছাড় নয়। তাদের আইনের আওতায় এনে শাস্তির মাধ্যমে প্রমাণ করে দিতে হবে টরকী বন্দরে বহিরাগত বা চাঁদাবাজ সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..