× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা সমাবেশ করেন।

মিছিলে অংশগ্রহণ করা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নির্বাচনের দাবিতে শ্লোগান দিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়; এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকান্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেয়া হবে বলেও তারা ঘোষনা দিয়েছেন।

বিক্ষোভ সমাবেশের বক্তব্য রাখেন-অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম, সাব্বির হোসেন সোহাগ, ছাত্র অধিকার পরিষদের শাকিল আহমেদ, ছাত্র শিবিরের নেতা মো. তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা হান্নান উদ্দিন শাকিলসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..