× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

ডেস্ক

বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে বিভেদ সীমিত করতে কেন্দ্রের কৌশল নিয়ে সভা ভারত সরকারের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
সরকারের সঙ্গে বিভেদ সীমিত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এর জেরে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলা ও শেখ হাসিনা সরকারকে সমর্থন করার জন্য বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে বিভেদ সীমিত করার জন্য কেন্দ্রের কৌশল নিয়ে ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সব দলের নেতাদের অবহিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সংসদে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। এ ছাড়া বিরোধী দলের নেতা রাহুল গান্ধী (লোকসভা) এবং মল্লিকার্জুন খার্গে (রাজ্যসভা) বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকে ছিলেন।

এর আগে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গেছেন শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনো ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।


এ ক্যটাগরির আরো খবর..