× Banner
সর্বশেষ
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে

পিআইডি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ট্রানজিশনের বিপুল বিনিয়োগ প্রয়োজন -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০২৪
বিনিয়োগ প্রয়োজন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের  নবায়নযোগ্য জ্বালানির ট্রানজিশনের বিপুল বিনিয়োগ প্রয়োজন। ১৮কোটি মানুষের দেশে জীবাশ্ম জ্বালানি হতে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে দক্ষ অবকাঠামো তৈরি করতে হবে। বিপুল অর্থের  প্রয়োজন।  জার্মানি প্রযুক্তি ও আর্থিক (গ্রান্ড বা লোন) সহায়তা নিয়ে এগিয়ে আসলে বাংলাদেশ তাঁকে স্বাগত জানাবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের সার্বিক বিদ্যুৎ উৎপাদন ৪০ শতাংশ নবায়নযোগ জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এমন লক্ষ্যমাত্রা পূরণে উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ অর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা করে।

প্রতিমন্ত্রী, আজ জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় ‘BERLIN ENERGY TRANSITION DIALOGUE 2024’ এর দ্বিতীয় দিনে জার্মানির স্টেট সেক্রেটারি ও ফেডারেল ফরেন অফিসের ইন্টারন্যাশনাল ক্লাইমেট অ্যাকশনের বিশেষ দূত জেনিফার লি মরগ্যানের (Jennifer Lee Morgan) -এর সাথে সাক্ষাৎকালে  এসব কথা বলেন। তিনি  বলেন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের সহনশীল অবস্থা বিনির্মাণে আমরা জার্মানির অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বায়ু বিদ্যুৎ, বায়ুগ্যাস, জলবিদ্যুৎ ও অফশোর উইন্ড-এর প্রসারে জার্মানি আমাদের সহযোগিতা করতে পারে। নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের লক্ষ্য অর্জনে জার্মানির অভিজ্ঞতা ও সহযোগিতা বিশেষ অবদান রাখবে। আগামী মে মাসে জার্মানির সাথে সরকারি পর্যায়ে যে সংলাপ হবে আমি আশা করি, সেখান থেকে বায়ু বিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জার্মানির অংশগ্রহণ বাড়বে।  বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা একটি টেকসই এবং স্থিতিস্থাপক ভবিষ্যৎ নির্মাণে সহযোগিতা করবে।

জার্মানির স্টেট সেক্রেটারি ও ফেডারেল ফরেন অফিসের ইন্টারন্যাশনাল ক্লাইমেট অ্যাকশনের বিশেষ দূত জেনিফার লি মরগ্যান বলেছেন, কার্বন নিঃসরণ কমিয়ে একটি বাসযোগ্য পরিবেশ সৃজনে জার্মানি অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আমরা একযোগে কাজ করতে পারি। তিনি এসময় পারষ্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেন।


এ ক্যটাগরির আরো খবর..