পবিত্র মাহে রমজানের নবম রমজানে এতিমখানা মাদ্রাসার এতিমদের সাথে ইফতার করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান।
২০ মার্চ বুধবার সিলেটের দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা.) এতিমখানা মাদ্রাসায় ইফতার এর আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহা. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সহ, অত্র মাদ্রাসার অধ্যক্ষ, এতিমখানার ছাত্রবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এসএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


