× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক

ডেস্ক

বাংলাদেশের জনসংখ্যা শক্তিতে না হয়ে বোঝায় পরিণত হয়েছে -জয়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
বোঝায় পরিণত

স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্ম নিয়ন্ত্রণে। বেশিরভাগই জনশক্তিতে পরিণত না হইয়া যেন বোঝায় পরিণত হয়ে আছে। বলেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এমন কথা লিখেন।

তিনি আরও লিখেন, কথা বেশি। প্রয়োজন বেশি। লোভ বেশি। হিংসা বেশি। বিভক্তি বেশি। অভাব বেশি। দুর্নীতি বেশি। হিংস্রতা বেশি। প্রতিশোধ বেশি রাজনীতি বেশি। এত বেশির ভেতর সবচেয়ে কম হচ্ছে মনুষত্ব এবং নমনীয়তা।

জয়ের পোস্টের সঙ্গে অনেকে সহমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, শতভাগ সত্য কথা। কারও কথায়, একদম বাস্তব কথা বলেছেন। কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। সেসবেরও জবাব দিয়েছেন জয়।

পট পরিবর্তনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা জয়। নিয়মিত নেটাগরিকদের কটাক্ষ হজম করতে হয়। তবে সেসব নিজের মতো করে মোকাবেলা করেন তিনি।

ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন আড়াই দশক ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা করেন না।


এ ক্যটাগরির আরো খবর..