× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

বাংলাদেশের উন্নয়নের ধারাকে মডেল হিসাবে গ্রহন করছে বিশ্বের অনেক দেশ

admin
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

মধুখালী প্রতিনিধি
বাংলাদেশের উন্নয়নের ধারা মডেল হিসেবে গ্রহন করছে বিশ্বের অনেক দেশ বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এম পি। আজ শনিবার বিকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর-১ আসনের এম পি মো. আব্দুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত করায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তবব্য করেন। উপজেলা আওয়ামীলীগ ও নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এম পি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব  সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর (দনি) যুগ্ম সাধারন সম্পাদক ডা. দিলীপ রায়, মাদারীপুর-১ আসনের এমপি মোজ্জামেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল বকু।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন জননেত্রী শেখ হাসিনার সম্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি বলেন আগামী নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনেই আওয়ামীলীগের প্রার্থীদেরকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে আমরা উপহার দেব।

 


এ ক্যটাগরির আরো খবর..