× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে -জিএম কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বিদেশী ঋণ নিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আবার কারনে-অকারেন ফুর্তি করতে ব্যায় হচ্ছে হাজার কোটি টাকা। যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে তখন দেশের অবস্থা শ্রীলংকার চেয়ে খারাপ হয়ে যাবে। বলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার(৭ অক্টোবর) উত্তরবঙ্গ রাজনৈতিক সফর থেকে ঢাকায় ফিরে পদ্মা সেতুসহ মেগা প্রজেক্টের প্রসঙ্গ টেনে সরকারের তীব্র সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।

মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চলছে। প্রতি বছর দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এতদিন সরকার টাকা পাচারের কথা স্বীকার করেনি। এখন ট্যাক্সের বিনিময়ে অবৈধ পন্থায় অর্জিত পাচার হওয়া হাজার কোটি টাকা বৈধ করার পন্থা বের করেছে সরকার। তিনি বলেন, এমন নজির পৃথিবীর কোথাও নেই। ট্যাক্স দিলেই যদি অপরাধ মাফ হয়ে যায় তাহলে ভবিষ্যতে খুন ও ডাকাতিও ট্যাক্সের মাধ্যমে বৈধতা পেতে পারে। তিনি আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলেন, দুটি দলই দুর্নীতি করেছে। আওয়ামী লীগ প্রথম দুর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ণ হয়েছে এরপর বিএনপি পরপর চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি অপবাদ দিয়ে বলেন পল্লীবন্ধু এরশাদ নাকি দুর্নীতি করেছেন। পল্লীবন্ধু ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার বাজেটে ব্যাপক উন্নয়ণ করেছেন। কেউ তার দুর্নীতির প্রমান করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..