× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

দেবাশীষ মুখার্জী কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ভারত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
বিনিয়োগ করতে চায় ভারত

বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ভারতের নয়টি কোম্পানি। প্রতিষ্ঠানগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য, পরিবহনখাত, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। ইতোমধ্যে কোম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক চুক্তি সই হয়েছে এবং বাংলাদেশের নিটল গ্রুপের সঙ্গে ৩০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি করেছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মহম্মদ সিরাজুল ইসলাম এই তথ্য জানান। বিডার কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নিটল নীলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীসহ একটি প্রতিনিধিদল ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর সফর করেন। এই প্রতিনিধিদলে বিডার নির্বাহী চেয়ারম্যানও ছিলেন। ভারতের ব্যবসায়ীদের সঙ্গে গত ২৩ আগষ্ট তাদের মূল সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ আগ্রহের কথা জানান। তিনি বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্নখাতে বিপুল পরিমাণ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভারতীয় ৯টি কোম্পানি ইওআই (এক্সপ্রেশন অব ইনটারেস্ট বা আগ্রহ ব্যক্ত) স্বাক্ষর করে। ভারতীয় বিনিয়োগের পরিমাণ হবে ৮০০ কোটি টাকার উপরে। এরমধ্যে নিটল নীলয় গ্রুপের সঙ্গে টিভিএস, থ্রি হুইলার কার্গো এবং মাস্টার্ড ওয়েল যৌথভাবে বিনিয়োগের চুক্তি সই হয়।

বিজয় এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি সই হয়। সিরাজুল ইসলাম আরও বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। এর আগে এই চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে সভা রয়েছে। এর ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..