× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

বাংলাদেশে ‘ওপেন ডেটা ডে’ পালিত

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

ওপেন নলেজ বাংলাদেশের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের মতো শনিবার বাংলাদেশেও পালন করা হয়েছে ওপেন ডেটা ডে। দিবসটি উপলক্ষ্যে গত বছরের মতো এবারও যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজ ঢাকায় আয়োজন করে অ্যাপ্লিকেশন লেখা, ডেটার বিশ্লেষন এবং ডেটার ভিজ্যুয়ালাইজেশন সহ নানা কার্যক্রম।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কার্যালয়ে এছাড়াও ছিল বিশেষ আলোচনা ও আড্ডা। এতে ওপেন ডেটার নানা বিষয় নিয়ে আলোচনা করেন ওপেন নলেজ বাংলাদেশের দূত নুরুন্নবী চৌধুরী হাছিব।

তিনি জানান, ‘চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ওপেন ডেটা ডে পালিত হচ্ছে। বাংলাদেশেও ওপেন ডেটার বিষয়গুলোকে ছড়িয়ে দিতে আমরা দিবসটি পালন করেছি এবং ওপেন ডেটার নানা বিষয় নিয়ে আলোচনা করেছি।’

অনুষ্ঠানে ওপেন ডেটা কি, কিভাবে কাজ করে, বাংলাদেশে ওপেন ডেটার অবস্থান কি এসব বিষয়ে আলোচনা করা হয় এবং ওপেন ডেটা নিয়ে কাজ করতে আগ্রহীদেরও ওপেন নলেজের বিভিন্ন ধরনের টুলসের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।

আলোচনায় অংশ নেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ফিরোজ চৌধুরী, পাওয়ার স্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য আহমেদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক বাদল খান, মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, বিডিওএসএনের কোষাধ্যক্ষ প্রমি নাহিদ, গুগল ডেভলপার গ্রুপ বাংলার কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক তিতাস আহমেদ ও মতিউর রহমানসহ অনেকে।

পরে দিবসটি পালন উপলক্ষ্যে কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..