× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশী হিন্দুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় উদ্বিগ্ন -নরেন্দ্র মোদী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
বাংলাদেশী হিন্দুদের নিরাপত্তা

বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় হিন্দুরা আক্রমণের সম্মুখীন হয়েছেন। তাদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় উদ্বিগ্ন। বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ১৫ আগস্ট দিল্লির লাল কেল্লায় টানা ১১ বারের মত দেশটির স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

তিনি বলেন, ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১৫ বছরের শাসনামল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত।

হাসিনার ক্ষমতাচ্যুতির পরের দিনগুলো রক্তাক্ত ছিল, এই সংঘাতময় সময়ে ৪৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, গত ৫ আগস্ট থেকে দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ৫২টিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

এর জেরে গত সপ্তাহে ঢাকার রাজপথে আরো একবার বিক্ষোভে হয়, এই সময় হিন্দুদের লক্ষ্য করে সহিংসতার বিরুদ্ধে শত শত লোক প্রতিবাদ জানায়।


এ ক্যটাগরির আরো খবর..