× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

বাংলাদেশি হাজিদের হজের ব্যয় কমাতে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আফরোজা খানম বলেন, হজযাত্রার বিমান ভাড়ার ওপর সৌদি কর্তৃপক্ষের আরোপিত কর ও বিভিন্ন মাশুল কমানো হলে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি হাজি উপকৃত হবেন। তিনি এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশি হাজিদের সেবার মান উন্নয়ন এবং হজকে আরও সাশ্রয়ী করতে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত ‘ক্যাটাগরি ডি’ আবাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে এ ব্যবস্থা পুনর্বহালের অনুরোধ জানান।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..