× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে ফিলিপাইনের প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে। সভায় বাংলাদেশের আইটি সেক্টরে ফিলিপাইন কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফিলিপাইনের একটি প্রতিনিধি দল আজ ০৩ সেপ্টেম্বর  মঙ্গলবার হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে এ আলোচনায় অংশ নেন।

সভার শুরুতেই প্রতিনিধি দলকে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে বিশদ ধারনা দেয়া হয়। গত ১০ বছরে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের উন্নতির চিত্র তুলে ধরতে একটি অডিও-ভিজুয়াল প্রদর্শন করা হয়। এরপর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি বাংলাদেশের আইটি সেক্টরে সাম্প্রতিক অগ্রগতি বর্ণনা করেন এবং এই সেক্টরের বিনিয়োগের ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন। দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগের বিষয় অবহিত করেন। ফিলিপাইন এক্ষেত্রে একসাথে কাজ করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে উক্ত সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি জানান, বাংলাদেশের প্রতিটি হাই-টেক পার্কে স্টার্ট-আপদের জন্য বিনাভাড়ায় স্পেস ও অন্যান্য ইউটিলিটি সুবিধা দেওয়া হচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে ফিলিপাইনও এদেশে কাজ করতে পারে।

মতবিনিময় সভায় আইডিয়া প্রকল্পের পরিচালক এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..