বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না -মিলাদ গাজী এমপি

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না -মিলাদ গাজী এমপি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় এদেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে ঝাপিয়ে পড়েছিলেন। আমি স্বাধীনতার দিবসের এই দিনে শ্রদ্ধা সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু সহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধাদের। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। বলেছেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ  মিলাদ এমপি।
আজ ২৭ শে মার্চ(রবিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি স্বাধীনতা বিরোধী শক্তি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শংকর চন্দ্র দত্তের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিউমদা ইউনিয়ন চেয়ারম্যান ইজাজুর রহমান, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক হোসেন,সমাজসেবক এটিএম জিয়াউল হক, কলেজ গভর্নিং বডির সদস্য ব্রজ গোপাল রায়,আবুল ফজল,সমাজ সেবক মনসুর আলম, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ, হিরন আহমদ।
এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ  সহ সংগঠনের নেতৃবৃন্দ  ও স্কুল  কলেজের  শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।