× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৩টি পয়েন্টে বড় সংখ্যক মিয়ানমার সৈন‍্য

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
বড় সংখ্যক মিয়ানমার সৈন‍্য

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: গত ১১ সেপ্টেম্বর ভোর থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার অন্তত তিনটি পয়েন্টে বড় সংখ্যক মিয়ানমারের সৈন‍্য উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে।
নিউন ছুয়াং, মিন গা লার গি এবং গার খু ইয়া- এই তিন সীমান্ত পয়েন্টে ট্রলার যোগে সৈন্য সমাবেশ করা হয়েছে। প্রথম দিনেই এক হাজারের অধিক মিয়ানমারের সৈন্য আনা হয়েছে বলে,স্থানীয় সূত্রে জানা গেছে।
কোনও ধরনের উসকানি ছাড়া এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনা-সমাবেশের প্রতিবাদে, ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে গতকাল  রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেনের দফতরে তলব করা হয়। সন্দেহজনক এসব তৎপরতা বন্ধ করে দুই দেশের মধ্যে ভুল–বোঝাবুঝি অবসানের জন্য, মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ।
‘গ্লোবাল ফায়ার পাওয়ার’ প্রদত্ত তথ্য অনুযায়ী,  বাংলাদেশ বিশ্বের ৪৬তম শক্তিশালী দেশ; আর মায়ানমার ৩৫তম শক্তিশালী দেশ। বাংলাদেশের এক্টিভ আর্মির সংখ্যা দুই লক্ষের বেশি; মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা পাঁচ লক্ষ। সমর-কৌশলগত দিক দিয়ে বিবেচনা করলে, বাংলাদেশের জনসংখ্যা মিয়ানমারের চেয়ে তিনগুণ বেশি- তবে অধিক জনঘনত্ব একটা জটিল সমস্যা।
ভৌগোলিক আয়তন-এ মিয়ানমার, বাংলাদেশের চেয়ে সাড়ে চার গুণ বড়, তবে তাদের অভ্যন্তরীণ অবকাঠামো অত্যন্ত নাজুক।


এ ক্যটাগরির আরো খবর..