× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালুর কাজ করছে সরকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
পাকিস্তানিদের জন্য ই-ভিসা

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের সুবিধার্থে পাকিস্তানিদের জন্য ভিসাপ্রাপ্তি সহজ করতে ই-ভিসা চালুর কাজ করছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (১৬ মে) লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন।

এ সময় নতুন নতুন সুযোগের সন্ধান এবং গভীরভাবে বাণিজ্য বোঝার জন্য নিয়মিত দুদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠকের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

মুহাম্মদ ইকবাল হোসেন আরও জানান, বাংলাদেশের লক্ষ্য হলো অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। এ সময় দুদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ এবং কয়লাসহ বিভিন্ন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া, বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির কথা ভাবা হচ্ছেও বলে জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।


এ ক্যটাগরির আরো খবর..