× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার জন্য মৌলভীবাজারে মানববন্ধন

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার মৌলভীবাজার কোর্ট এলাকায় মানববন্ধটি  অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরিন্দম দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন- শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের জেলা সহ-সভাপতি জগদীশ দাশ,  সৈয়দ বদরুল হক টিটু, সদস্য মেহেদী হাসান, আব্দুল কাইয়ূম, তানিয়া আক্তার শিপা  ও রিপার আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন আমরা লেখা পড়া করে অন্য পেশায় না গিয়ে আইন পেশার মতো মহৎ পেশায় নিয়জিত হওয়ার জন্য আসলাম।কিন্তু“বার কাউন্সিল প্রতিবছর দুই বার এম.সি.কিউ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর আর কোন পরীক্ষা নেয়নি।নভেম্বর মাসে বার কাউন্সিলের পরীক্ষা হওয়ার কথা থাকলেও সে ব্যাপারে বার কাউন্সিলকে কোন প্রদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত না হওয়ার ফলে উদিয়মান শিক্ষানবিশ আইনজীবীরা দিন দিন হতাশায় ভুগছে।পরীক্ষা না হওয়ার ফলে কি করবে না করবে তার সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে।তাই অতিদ্রুত বার কাউন্সিল পরীক্ষা নেওয়ার জন্য আহব্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা বারের সদস্য বৃন্দ। সারাদেশেও শিক্ষানবীশ আইনজীবীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দাবী জানায়ে আসছেন।সকল নেতৃবৃন্দ বলেন যতদ্রুত পরীক্ষা হবে ততই আমাদের মঙ্গল।


এ ক্যটাগরির আরো খবর..