× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনায় বনভোজন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ চলো বনভোজনে যাই, আনন্দের রং গায়ে মাখাই, এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্যে বার্সেলোনার অদূরে খেরুনার ( park de la  creueta, sant Marti d’Empuries Girona) গত রোববার এই বনভোজনের আয়োজন করা হয়। অতিথি ছাড়াও প্রায় ২ শতাধিক প্রবাসী অংশগ্রহণে অনুষ্ঠান উৎসবমুখর হয়ে উঠে।

সকালের নাস্তা, দুপরের খাবার আর বিকেলের নাস্তা সহ দিনব্যাপী আয়োজিত বনভোজনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো নানা বয়সী শিশু-কিশোর-কিশোরীদের দৌড়, যেমন খুশী তেমন সাজো, নারীদের জন্য দৌড়, মার্বেল দৌড়, অংক প্রতিযোগিতা, পুরুষদের জন্য ফুটবল আর সবার জন্য ছিলো র‌্যাফল ড্র। এছাড়াও ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে প্রবাসী শিল্পীরা অংশ নেন।

প্রেসক্লাব সভাপতি ময়নুল আবেদিনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক ওয়াসি উদ্দীন ও সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন হারুন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার  প্রধান উপদেষ্টা আউয়াল রহমান , সেক্রেটারি হিরা আলম, সাব্বির আহমদ দুলালও, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, আবু তালেব আল মামুন লাভু, জাহানারা জানু, নাসিমা রহমান, শিউলি আক্তার  সহ বার্সেলনার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার  যুগ্ন সাধারণ সম্পাদক জেবুন্নেছা, সহ সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল বকসি, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, মহিলা সম্পাদিকা তানিয়া ওয়াসি, এমদাদুল হক রোকন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু  এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও যেকোনো সময় যেকোনো সহায়তায় বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

পরিশেষে সংগঠনের সভাপতি ময়নুল আবেদিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..