× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Hasan-Mahmud-MP.jpg

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এমপি, তথ্য সচিব খাজা মিয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোজাফর হোসেন পল্টু ও ইকবাল সোবহান চৌধুরী।

এসময়ে অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনইস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলদেশ প্রেস কাউন্সিলের সদস্য আব্দুল মজিদ ও সীমা আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান ও সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য মন্ত্রী ড. হাসান মাহ্মুদ এমপি বলেন, সংবাদ পত্রের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে অন্যের স্বাধীনতা যাতে খর্ব না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। সাংবাদিকদের সকল ক্ষেত্রে সংবাদ পরিবেশনের সময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন সাংবাদিক সংগঠন তথ্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদের মধ্যে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), তেজগাঁও প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব ও এফবিজেও অন্যতম।


এ ক্যটাগরির আরো খবর..