× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিঁ আই ডি

বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড চালু করল ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন

Kishori
হালনাগাদ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড চালু

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি প্রদানে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু করল ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন। বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ, বাংলাদেশি পণ্য আমদানি এবং শিল্প, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য ৯জন প্রবাসী বাংলাদেশিকে আজ  বাংলাদেশ হাইকমিশনে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়।

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী অ্যাওয়ার্ড প্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির শ্যাডো মালটিকালচারাল মিনিস্টার পিটার কেইন।

হাইকমিশনার আল্লামা সিদ্দীকী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়ননে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধশালী ঐতিহ্য তুলে ধরার ওপর জোর দেন বাংলাদেশের হাইকমিশনার।

বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী সাদ্দাম হোসেন নাঈম, মোহাম্মদ কাজী আবদুল কাদের, মোঃ মাহাতাব উদ্দিন খান ও সিফাত বিন আজাদ এবং বাংলাদেশি পণ্য আমদানির জন্য অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ শাহিনুল ইসলাম, মোহাম্মদ মুরাদ ইউসুফ ও নিউজিল্যান্ড প্রবাসী মোস্তাফিজুর রহমান খানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া শিল্প, সাহিত্য, গবেষণায় অবদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী ড. মোহাম্মদ আজিজ রহমান ও ফিজি প্রবাসী এ বি এম শওকত আলীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ও কল্যাণ) মোঃ সালাহউদ্দিনের উপস্থাপনায় জাতীয় প্রবাসী দিবসের এ অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ কারিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এ বি এম শওকত আলী, মোস্তাফিজুর রহমান খান ও মোঃ শাহিনুল ইসলাম। বক্তারা বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করবে। হাইকমিশনের মিনিস্টার ড. দেওয়ান শাহরিয়ার ফিরোজ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..