× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বাংলাদেশ প্রতিদিন মেহেরপুর প্রতিনিধি পোলেনের নামে মানহানির মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: বাংলাদেশ প্রতিদিন-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন-এর নামে মানহানির মামলা দায়ের করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

গত বুধবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতায় আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ তার অনুগত কয়েকজনের স্লিপ ছাড়া খাদ্য গুদামে গম কেনা হচ্ছে না, এমন সংবাদ প্রকাশ হলে কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে তিনি গত রোববার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীকে সমন জারি করেছেন। সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ মামলার বাদির।

এদিকে মানহানির মামলার বিষয়ে বিবাদী মাহবুবুল হক পোলেন বলেন, একটি সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতার জন্য যে যে প্রমাণপত্র দরকার তা সংগ্রহ করেই তিনি সংবাদ প্রকাশ করেছেন। কোন প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি বলে তিনি আরো জানান।


এ ক্যটাগরির আরো খবর..