× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে রবিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় যুক্তরাষ্ট্র সফররত প্রতিনিধিদলের সদস্যগণ এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলের সদস্য ও দূতাবাস কর্মকর্তাদের সাথে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদ্‌যাপন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিতব্য বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে ড. মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন। যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউএসএআইডি-এর অ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্সুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..