× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বাংলাদেশ গর্ব করতে পারে—বলছেন জয়া–সাঙ্গা

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

আরও একবার ফাইনালে ওঠার স্মৃতিটা হয়ে রইল ‘এত কাছে, তবু এত দূরে’র গল্প। এশিয়া কাপের ফাইনালে হারটা আরও অনেক দিন বাংলাদেশের হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে। তবে এই সময়ও বাংলাদেশ সান্ত্বনা পেতে পারে, অন্তত ক্রিকেটবিশ্ব মাশরাফিদের আগমনী বার্তা স্বীকার করে নিয়েছে।

কাল ম্যাচ শেষের পর পরই সাবেক ক্রিকেটাররা টুইট করে বাংলাদেশকে স্তুতি-প্রশংসায় ভাসিয়েছেন। শ্রীলঙ্কার ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ড বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের মুগ্ধতা আগেও অনেকবার জানিয়েছেন।

কালও যেমন টুইট করলেন, ‘দারুণ দেখিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে তাদের আয়োজন দারুণ ছিল। আর দল হিসেবে তাদের উন্নতিতে বাংলাদেশ গর্ব করতেই পারে।’ কুমার সাঙ্গাকারাও বাংলাদেশের ক্রিকেটের আরেকজন শুভাকাঙ্ক্ষী। বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পর টুইট করেছিলেন। কাল আবারও করলেন, ‘ভারতই এখন দাপট দেখাচ্ছে।

বাংলাদেশ খুবই ভালো করেছে, কিন্তু কোহলি-অশ্বিনকে নিয়ে ভারতকে হারানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ সনাৎ জয়াসুরিয়াও বাংলাদেশের উন্নতির কথাটা মনে করিয়ে দিলেন, ‘ভারত পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত খেলেছে, তবে বাংলাদেশকেও কৃতিত্ব দিতে হবে। দিনটা আজকে ওদের পক্ষে ছিল না, এই যা!’ আরেক সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কন্ঠেও একই সুর, ‘বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে নিজেদের নিয়ে তারা গর্ব করতে পারে।’
ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মুগ্ধতাটা যেন আরও বেশি। দারুণ একটা প্রশংসাপত্রই দিলেন মাশরাফিদের, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের উত্থানটা এখন আর ভুলে যাওয়ার উপায় নেই। ২০১৫ সালে ওয়ানডেতে চমকের পর এটা অবশ্য অবধারিতই ছিল। ওরা এসে গেছে।’ ক্রিকেট ধারাভাষ্যকার হর্শ ভোগলেও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন, ‘বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে এর মধ্যেই তারা অনেকের মন জয় করে নিয়েছে। আমি আশা করছি, সামনের বছরগুলোতে ওরা আরও অনেক ভালো করছে।’


এ ক্যটাগরির আরো খবর..