× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটিতে ডিজিটাল টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণের সমাপন আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ডিজিটাল টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণের সমাপন

চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প’ নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে শুরু হওয়া ‘Frontier Technology’ বিষয়ক TOT প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের সমাপন অনুষ্ঠান আজ। প্রশিক্ষণটি পরিচালনা করছে বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটি (বিকেআইআইসিটি), বিসিসি।

৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিকেআইআইসিটি ও ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প’-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের মোট ১ হাজার ২০০ জন কর্মকর্তা ‘Frontier Technology’ বিষয়ে প্রশিক্ষণ পাবেন।

এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লকচেইন, ড্রোন, থ্রিডি প্রিন্টিং, ন্যানোটেকনোলজি ও সাইবার নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তীতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব পরিচালনা ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ভূমিকা রাখবেন।

একজন প্রশিক্ষণার্থী বলেন, ‘এ প্রশিক্ষণ আমাদের ভাবনা বদলে দিয়েছে, এখন আমরা প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখছি।’

এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..