× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২৬
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সঙ্গে তার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

হুমায়ূন কবির বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আগামী বছরগুলোতে এ অংশীদারিত্ব আরও গভীর হবে বলে তিনি আশাবাদী।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও জোরদারে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখা এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।


এ ক্যটাগরির আরো খবর..