× Banner
সর্বশেষ
উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী

পিআইডি

বাংলাদেশ ও এডিবির মধ্যে ঋণচুক্তি ও অনুদানচুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
এডিবির মধ্যে ঋণচুক্তি ও অনুদানচুক্তি স্বাক্ষরিত

 বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র মধ্যে আজ তিনটি প্রকল্পের জন্য মোট ৩৩১.৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি ও অনুদানচুক্তি ঢাকায় ইআরডিতে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি’র পক্ষে এডিবির কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeceng স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সরকার ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুয়ায়ী Integrated Services and Livelihood for Displaced People from Myanmar and Host Communities Improvement প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোট ৮৬.৭১ মিলিয়ন মার্কিন ডলারের Ordinary Capital Resources (Concessional) ঋণচুক্তি ও অনুদানচুক্তি স্বাক্ষরিত হয়। এ প্রকল্পের মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত মৌলিক অবকাঠামো, অত্যাবশ্যকীয় পরিষেবা প্রাপ্তির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতিসাধন এবং পরিষেবাসমূহের সংস্থান ও টেকসইকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।

  Khulna Water Supply Project (Phase-2) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোট ১৫৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদানচুক্তি স্বাক্ষরিত হয়। এ প্রকল্পের মাধ্যমে খুলনা শহরে শুষ্ক মৌসুমে নিরাপদ এবং পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করতে ভূ-উপরিস্থ পানির মাধ্যমে বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ এখনো পৌঁছায়নি, সেসব এলাকায় পানি সরবরাহের পরিধি বৃদ্ধি করা হবে।

 বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্দান ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বাস্তবায়নাধীন Northwest Distribution Network Modernization Project শীর্ষক প্রকল্পটির মোট ব্যয় ১১৩.৫৮ মিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পের মাধ্যমে নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকীকরণ করা হবে, যার ফলে গ্রাহকদের আধুনিক ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং সিস্টেম লস উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।


এ ক্যটাগরির আরো খবর..