× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পিআইডি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ আয়োজন উপলক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা আজ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশি ও বিদেশি উদ্ভাবক এবং উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, একাডেমিশিয়ান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন।

এ সময় সচিব বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট উদ্ভাবনগুলোর বাণিজ্যিকীকরণের লক্ষ্যে শিল্প ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে এই ইনোভেশন ফেয়ার। এটি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং উদ্ভাবনকে বাজারভিত্তিক করতে সহায়তা করবে।

সভায় উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয় এবং তারা জাতীয় পর্যায়ে উদ্ভাবন ছড়িয়ে দিতে মন্ত্রণালয়ের নিয়মিত সহায়তা কামনা করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, নভোথিয়েটার এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..