× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বাংলা সনের প্রবর্তক কে
????? ???????? ????????

বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক। এই প্রশ্নের উত্তরে আমরা সবাই এক বাক্যে বলব, সম্রাট আকবর? বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবার সেই শিশুকাল থেকেই তো পাঠ্যপুস্তকে আমরা পড়ে আসছি । এর পিছনে যুক্তি হিসাবে বলা হয়ে থাকে, ফসল তোলার সময় কর আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবার বাংলা সনের প্রবর্তন করেছিলেন।

হিজরী ৯৬৩ সনের সাথে মিল রেখে না কি সম্রাট আকবর অনেকটা বাধ্য হয়ে ওই সালকে বাংলা ৯৬৩ হিসেবে ঘোষণা করে। আর তা থেকেই বাংলা সনের সময় শুরু হয়। যেহেতু এই বাংলা সন কৃষকদের ফসল তোলার সময় সম্পর্কে জানার সুবিধার জন্য চালু করেন সেহেতু এই সন কে আবার ফসলী সনও বলা হয়ে থাকে।

আমরা জানি পয়লা বৈশাখ বঙ্গাব্দ অনুযায়ী নববর্ষ পালিত হয়। ইংরেজির ১৪ই এপ্রিল আবার কখনো পড়ে ইংরেজির ১৫ই এপ্রিল এই পয়লা বৈশাখ । এবার যদি আমরা দেশের প্রতিবেশি রাজ্য গুলোর দিকে নজর দি। দেখব ঠিক একই সময়ে বিভিন্ন রাজ্যে নববর্ষের উৎসব পালিত হয়।

উদাহরণ হিসাবে বলা যেতে পারে তামিলনাড়ুতে পুথান্ডু, কেরালাতে যার নাম বিশু, পাঞ্জাবে বৈশাখী, কামরূপে (বর্তমান নাম- আসাম) ভাস্করাব্দ শুরুর উৎসবে পালিত হয় রঙালী বিহু, ত্রিপুরার উপজাতিদের মধ্যে বৈসাগু ইত্যাদি। কি এবার প্রশ্ন আসছে না। ঠিক একই সময়ে প্রায় একই দিনে দেশের এতরকম জাতির নববর্ষ কিভাবে পড়ছে? যদি আকবর কেবলমাত্র বঙ্গাব্দ টুকুই চালু করে থাকেন?

আমরা জানি  আকবরের রাজধানী দিল্লির কাছেই পাঞ্জাব  অথচ পাঞ্জাবের বৈশাখী-র প্রচলন আকবর করেছেন, এমন কোন মত প্রচলিত নেই। মজার বিষয় হলো আকবর দিল্লি থেকে কাছে  পাঞ্জাবে বৈশাখী চালু না করে উত্তর ভারত বাদ দিয়ে, মধ্য ভারত পেরিয়ে সোজাসাপ্টা বাংলায় এসে বঙ্গাব্দ চালু করলেন কেন?

তার রাজধানীর কাছের অঞ্চল বাদ দিয়ে বাংলায় কেন? এখানে সবচেয়ে মজার ব্যাপার হল দিল্লি এবং তৎসংলগ্ন উত্তর ভারত এবং মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় বর্ষপঞ্জি হিসেবে বিক্রম সম্বত বা বিক্রমাব্দের ব্যবহার রয়েছে।

আকবর গোটা ভারতের বাদশা হয়ে সম্পূণ ভারতে এক বর্ষপঞ্জি প্রচালোন না করে শুধুমাত্র বাংলার জন্য কেন আলাদা এমন একটা বঙ্গাব্দ চালু করতে গেলেন? দেশের অন্য অংশ কেন নয়? এটাই সাবাকি ভাবে আসে যে কোন রাজা যখন কোন নতুন বর্ষপঞ্জি চালু করবেন, তখন খুব স্বাভাবিকভাবেই গোটা রাজত্বে জুড়েরই একই বর্ষপঞ্জি চালু করবেন।

অতএব, নিজের রাজত্বের বাকি মোটা অংশের জন্য আকবর রাখলেন একরকম বর্ষপঞ্জি, আর শুধু দেশের মাঝখানে বাংলার জন্য বানিয়ে দিলেন বঙ্গাব্দ- এটা মারাত্মক রকম কষ্টকল্পনা হয়ে যাচ্ছে নয় কি? বিক্রমাদিত্যের  রাজ্যত্ব ভারতবর্ষ ছাড়িয়ে এশিয়ার বিস্তীর্ণ অংশ হয়ে এমনকি ইউরোপের কিছু অংশে পৌঁছে গেছিল তাঁর শাসনের সীমা। আর সেই সম্পূর্ণ রাজত্বের জন্য বিক্রমাদিত্যের প্রচলন করেন একটিই বর্ষপঞ্জি, যার নাম বিক্রম সম্বত।

ঠিক মল্লরাজ আদিমল্ল তাঁর গোটা রাজত্বের জন্য প্রচালন করেছিলেন মল্লাব্দ। রাজ ভাস্কর্বর্মন তাঁর গোটা কামরূপ রাজত্বের জন্য যে বর্ষপঞ্জি চালু করেছিলেন,তার নাম ভাস্করাব্দ। এখন আপনি বলতে পারেন, আকবর ব্যতিক্রম হতে যাবেন কেন? কারণ রাজত্বের একেক জায়গায় একেক রকম বর্ষপঞ্জি প্রচালন থাকলে তা তো রাজকর্মচারীদের পক্ষেও দিন গণনা করা মুশকিল হয়ে পড়বে।

ঠিক এই প্রশ্ন গুলো আসাতেই ভিত দুর্বল হতে শুরু করেছে যে “আকবর বঙ্গাব্দ চালু করেছিলেন”। তাই যুক্তিবাদির কাছে  যেহেতু এসব প্রশ্নের কোন গ্রহণযোগ্য উত্তর নাই সেহেতু  “আকবর_বঙ্গাব্দের_প্রতিষ্ঠাতা” তত্ত্বের তাত্ত্বিকরা এখনো মানিয়ে উঠতে পারেননি।

তবে আমরা ইতিহাস থেকে জানতে পাই,এক নতুন বর্ষপঞ্জি সত্যই চালু করেছিলেন আকবর । আকবরের সমসাময়িক জীবনী এবং ঐতিহাসিকদের লেখা থেকে যার কথা আমরা জানতে পায়। কিন্তু সেটা বঙ্গব্দ নয়, সেই বর্ষপঞ্জির নাম ছিলো “তারিখ-ই-ইলাহী”! আমরা ইতিহাস ঘেটে দেখতে পাই ,সেই বর্ষপঞ্জির সাথে বঙ্গাব্দের গণনাপদ্ধতির বিন্দুমাত্র মিল নাই।

 এমনকি আমরা আকবরের জীবনীমূরক সকল ইতিহাস ঘেটে কোথায় বাংলার জন্য একটি আলাদা বঙ্গাব্দ বর্ষপঞ্জি তৈরি করেছে, তেমন কোন ইতিহাস দেখতে পাই না। আকবর যদি আজ বেঁচে থাকতেন তবে তিনি নিশ্চয়ই অবাক হতেন, এই ভেবে যে তার মৃত্যুর কয়েক শতক পরে তার রাজ্যত্বের কোন এক প্রান্তে, তার নামে নববর্ষ প্রতিষ্ঠার কৃতিত্ব তিনি পেয়েছেন।

আকবরের প্রধান রচয়িতারাও আইন-ই-আকবরী’র বিন্দুমাত্র ছিটে ফুটা নাই বঙ্গাব্দ কথা। যার বিন্দুমাত্র জ্ঞান আছে সেও জানে যে, কোন কোন ঘটনা ঘটার পূবে বা আগে  তার ইতিহাস থাকা কোন ভাবেই সম্ভব নয়। আর সেটা ধরেই যদি দেখি তবে দেখতে পাই আকবরের সম্রাট হওয়ার পূবেই  অথ্যাৎ ১৫৫৬ সালে আগেই বাংলার বিভিন্ন মন্দিরের গায়ে বাংলা সনের প্রতিষ্ঠফলক, শুধু মন্দিরের নয় তৎকালিন বহু পুঁথি বা বইপুস্তকে বাংলা সন ও তারিখের উল্লেখ পাওয়া গেছে।

ভারতের পশ্চিমবঙ্গের মৃন্ময়ী মাতার মন্দির ৪০৪ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত যা শুধু আকবর নয়, বখতিয়ার খিলজিরও বাংলা দক্ষলের পূবেই। সাবাবিক ভাবেই  এখন প্রশ্ন আসে, আকবর যদি সত্যই বাংলা সনের প্রতিষ্ঠাতা হন, তাহলে আকবরের  সম্রাট হওয়ার বহু শতাব্দী পূবে মন্দির গাত্রে এবং তাম্রলিপিতে বঙ্গাব্দের উল্লেখ কোথা থেকে এল?

কিন্তু মজার বিষয় হলো, সেই সকাল তাত্ত্বিকদের এসব প্রশ্ন “আকবর_বঙ্গাব্দের_প্রতিষ্ঠাতা”-র বিপক্ষে টলাতে পারেনি। তেনাদের বক্তব্য অনুযায়ী দিল্লির সিংহাসনে বসার পরই সম্রাট আকবর বঙ্গাব্দ চালু করেন। এ বার আসি কেন এই মতের কোন বিত্তি নাই সেই বিষয়ে। ১৫৫৬ সালে সম্রাট আকবর সিংহানে বসেন এবং তার রাজ্যত্ব কাল শেষ হয় ১৬০৫ সালে, আর আমরা আছি ২০১৯ সালে । এবার একটু অংক করে দেখি আদৌ কি আকবর বঙ্গ সনে প্রতিষ্ঠিতা কি?

যদি সম্রাট আকবর ১৫৫৬ সালেই বঙ্গা সন চালু করেন, তাবে ইংরেজি ১৫৫৬ সাল বাংলা ০ সন হওয়া উচিত। আর সেই ভাবেই ইংরেজি ১৫৫৭ সাল বঙ্গাব্দ-১ হওয়া উচিত তাই নয় কি? এবার একটু অংক করে দেখি, ইংরেজি ২০২৬ সাল সমান বাংলা হয় ৫৬৩ (২০২৬-১৫৫৬= ৪৭০) বঙ্গাব্দ।

অথচ আমরা সকলেই দেখলাম ইংরেজি ২০২৬ সালের ১৪ ই এপ্রিল পালিত হলো ১৪৩৩ বঙ্গাব্দ। ঠিক এবার আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক নয়কি, তাহলে আকবর বঙ্গাব্দের প্রতিষ্ঠিতা হলে, প্রায় হাজার বছরের পার্থক্য হলো কিভাবে?  কি এবার সেই তাত্ত্বিকরা কি বলবেন, জানি মাথা চুলকানবেন।

জানি এই হিসাবে এত বড় গোঁজামিল আপনাদের ঢাকা সম্ভব নয়। জানি এর বিকল্প পদ্ধতির আশ্রয় ইতি মধ্যে আপনার নিয়ে রেখেছেন। কি সেটা? সম্রাট আকবর নাকি বঙ্গাব্দ চালু করেন ইসলাম ধর্মের আরব্য নবী হজরত মহম্মদের হিজরত সন-এর বছর অনুসারে। হিজরী সাল গণনা শুরু হয়, যখন হজরত মহম্মদ মক্কা থেকে মদিনার দিকে যাত্রা বা হিজরত করেন, সেটা ছিলো ইংরেজি ৬২২ সাল।

এবার একটু অংক করে দেখি, ৬২২ খ্রিস্টাব্দকে যদি ০ বঙ্গাব্দ এবং ৬২৩ বঙ্গাব্দকে বঙ্গাব্দ-১ ধরে সম্রাট আকবর বঙ্গাব্দ  সন গণনা শুরু করেন। তাহলে ২০২৬ সালে হওয়া উচিত ২০২৬-৬২২= ১৪০৪ বঙ্গাব্দ। অথচ  আমরা ২০২৬ সালে দেখলা ১৪৩৩ বঙ্গাব্দ। তাহলে ২৯ বছরের পার্থক্য হলো কিভাবে?

অনেকেই বলে থাকেন, সম্রাট আকবরা ইংরেজি ১৫৫৬ সাল, হিজরি ৯৬৩ সনকে বঙ্গাব্দ ৯৬৩ সন ধরে বঙ্গাব্দ সন চালু করেন। এখন প্রশ্ন বাংলা সন ১ থেকে শুরু না হয়ে ৯৬৩ থেকে শুরু হবে কেন?পৃথিবীর সকল সাল চালু হয়েছে ১ থেকে আর এক থেকে ১ থেকে শুরু হওয়াটাই যুক্তিসঙ্গত। যদি সম্রাট  আকবর বাংলা সন চালু করেই থাকে, তবে কেন ১৫৫৬ খ্রিষ্টাব্দকেই বঙ্গাব্দ ১ সন হিসেবে ধরে হিসেব করতে অসুবিধে কোথায় ছিল?

 এবার দেখি,বাংলা দিন ও মাসের নামগুলো এসেছে ভারতীয় জ্যোতিষ বিজ্ঞানের দেওয়া বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের নাম থেকে। রবি, সোম বা বৈশাখ, জ্যৈষ্ঠ, এই নামগুলো কি সম্রাট আকবরের সময় কাল থেকে প্রচলিত হয়েছে, না অনেক আগে থেকেই ভারতে প্রচলিত আছে?

যদি আকবরের সময় থেকেই এগুলো প্রচলিত হয়ে থাকে, তাহলে মহাভারতে উল্লিখিত মহর্ষি জৈমিনী এবং পরে বরাহ, মিহির, খনার মতো বিখ্যাত জ্যোতিষীগণ কিভাবে এবং কোন ক্যালেণ্ডার অনুযায়ী তাদের হিসেবে নিকেশ করত? এখানে আরো একটা প্রশ্ন থেকে যায়, আরবি হিজরী সন দিয়েই যদি আকবর বঙ্গাব্দ গণনা শুরু করে থাকেন, তাহলে বঙ্গাব্দের গণনাপদ্ধতি হিন্দু সূর্যসিদ্ধান্ত মতে কিভাবে হল?

সম্রাট আকবর হিজরতের মত গুরুত্বপূর্ণ ইসলামী ঘটনাকে স্মরণীয় করে রাখতে বঙ্গাব্দ প্রচালন করলেন, সেই বঙ্গাব্দের গণনাপদ্ধতির সাথে ইসলামী হিজরী বর্ষপঞ্জির কিছু সঙ্গতি থাকা উচিত নয় কি।

শুধু এটাই নয়, বঙ্গাব্দের মাসের নাম বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ এবং বারের নাম সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ইত্যাদি কিভাবে হতে পারে যদি আরবি সন ফলো করে? মাজার বিষয় হলো এই সমস্ত মাসের নাম এবং বারের নাম ভারতের প্রায় সমস্ত রাজ্যের হিন্দু বর্ষপঞ্জিতেই এক।

আমরা জানি হিজরী সন চান্দ্রমাস অনুসারে হয়ে থাকে। কিন্তু সম্রাট আকবর এ কেমন বর্ষপঞ্জি চালু করলেন যার গণনাপদ্ধতি চান্দ্রমাস অনুসারে হল না। বারের নাম কেন শুক্র-শনি থেকে জুম্মা-আল সাবাত হল না, মাসের নামগুলো বৈশাখ-জৈষ্ঠ্য থেকে মাহে রমজান-রবিউল আওয়াল ইত্যাদি হল না কেন, কেন বঙ্গাব্দের মাস,বার সব কিছুই ভারতের অন্যান্য হিন্দু বর্ষপঞ্জির মতোই রইল? এর বড় প্রমান তামিল নববর্ষ পুথান্দু থেকে মালোয়ালি নববর্ষ বিশু,কামরূপের নববর্ষ ভাস্করাব্দ ইত্যাদি।

সবচেয়ে গুরুত্বপূণ বিষয় ভারতের বিভিন্ন রাজ্যের এতগুলো হিন্দু নববর্ষ একই সময়ে পড়তে পারে। তাহলে, এ কেমন বঙ্গাব্দ প্রচালন করলেন সম্রাট আকবর, যার সাথে কোনকিছুই বাকি ভারতের অন্যান্য রাজ্যত্বে হিন্দু বর্ষপঞ্জির থেকে আলাদা হল নয়। এখন প্রশ্ন হল, কিছু যদি নাই পাল্টায় তাহলে আলাদা বর্ষপঞ্জি তৈরির মানে কি?

বাংলাদেশের শামসুজ্জামান খান, সৈয়দ আশরাফ আলী, সিরাজুল ইসলাম, আহমেদ জামাল এনারই মূলত হলেন “আকবর_বঙ্গাব্দের_প্রতিষ্ঠাতা”, এই মতের প্রধান প্রবক্তা। এই মতের সাথে এবাংলার কিছু বামপন্থি  নিজেদের সুর মিলিয়ে ছিলো।

তবে আরো একটা মজার বিষয় আছে, সেটা হলো,এনাদের মধ্যে আবার কেউ কেউ অবাঙ্গালি আকবরকে বাদ দিয়ে অবাঙ্গালি আলাউদ্দিন হুসেন শা-কে বঙ্গাব্দের প্রবর্তক বলে মনে করেন। তা হলে তো হুসেন শাহের রাজত্বকাল নিয়ে এবার একটু অংক করতে হয়।

ইংরেজি ১৪৯৪ থেকে ইংরেজির ১৫১৯ সাল অব্দি ছিলো হুসেন শাহের রাজত্বকাল। যদি পরবতী মত কে গুরুত্ব দেয় তা হলে কি দাড়ায়? হুসেন শাহের বঙ্গাব্দের প্রবর্তক হলে ২০২৬ এসে বঙ্গাব্দের বয়স ৫০০ বছরের বেশি হবে না।

এবার মনে প্রশ্ন আসা সাবাবিক, তাহলে কেন বাংলাদেশের ঐ সকল ঐতিহাসিকরা বারেবারে এরকম অবাস্তব মত প্রতিষ্ঠা করতে চাইছেন? কেন বাংলার কোন ভূমিপুত্র কে বাদ দিয়ে তারা বাংলার বঙ্গাব্দ প্রতিষ্ঠার সম্মান অবাঙালি আকবর কিংবা বহিরাগত হুসেন শাহ-এর হাতে তুলে দিতে চান?

এখানে অনেক গুলো প্রশ্ন আরো চলে আসে, তাহলে বাঙালির এতদিন যাবৎ অথ্যাৎ আকবর বা হুসেন শা আসার আগে চাষবাস, পূজার্চনা ইত্যাদি কিভাবে, কোন বর্ষপঞ্জি মতে করে থাকত? সত্য এই যে বাংলায় আকবরের বহু শতাব্দী আগে থেকেই নানান বর্ষপঞ্জি প্রচলিত।

যেমন মল্লাব্দ, বুদ্ধাব্দ, বঙ্গাব্দ, চৈতন্যাব্দ ইত্যাদি সম্পুর্নভাবেই বাঙালির সৃষ্ট বর্ষপঞ্জি। তাহলে বাংলাদেশের শামসুজ্জামান-সিরাজুল-আহমেদ জামালদের ভূমিপুত্র বাঙালিকে কৃতিত্ব দিতে কেন এবং কিসের এত অনীহা? এখানে দাড়িয়ে ভাবতে বোকা বোকা লাগে,যে বাঙালি জাতির বয়স পাঁচ হাজার বছরেরও বেশি, নিজেদের জন্য সামান্য একটা বর্ষপঞ্জিও কি তারা তৈরি করতে পারবে না, তার জন্য মোগল-পাঠান বাদশাদের এসে তৈরি করে দিয়ে যেতে হবে?

সম্রাট আকবরে বঙ্গাব্দ চালুর ব্যাপারে তারই আমলের রচিত ইতিহাস কি বলে, কতটুকু বা স্বীকৃতি দেয়!সম্রাট আকবরের রাজত্বকালের সময়ের একটি বিখ্যাত ইতিহাস গ্রন্থ হলো “আইন-ই-আকবরী” সেই গ্রন্থেও বাংলা সন বা ফসলী সন প্রচালন বিষয় কোন কথা উল্লেখই নেই।

তবে আকবর যে ১০৭৯ খ্রিষ্টাব্দ থেকে ইরানে প্রচলিত ‍জেলালি সৌর পঞ্জিকা অনুসরণে ভারতে ১৫৮৪ খ্রিষ্টাব্দে ‍তারিখ-ই-ইলাহী নামে একটি সৌর পঞ্জিকা চালু করেন, কিন্তু কয়েক দশক পর এই ‍তারিখ-ই-ইলাহী পঞ্জিকার ব্যবহার সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়ে।

আসুন আর একটু তুলনামূলক আলোচনায় যাওয়া যাক। আকবরের রাজ্যভিষেক হয় ১৫৫৬ খ্রিষ্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি। তা হলে যদি সেই সময় থেকে বাংলা সন চালু হলে পহেলা বৈশাখ ১৫ ই এপ্রিল না হয়ে নিশ্চয়ই ১৪ই ফেব্রুয়ারি হত। কিন্তু আমরা কি দেখি ১৪ই ফেব্রুয়ারি নয়, পহেলা বৈশাখ ১৪ বা ১৫ই এপ্রিল হয়। মাত্র ১৩ বছর বয়সে আকবরের রাজ্যভিষেক হয়।

এত কম বয়সে কি তার পক্ষে খাজনা আদায়ের সুবিধার জন্য, ফসল তোলার সাথে সঙ্গতি রেখে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পঞ্জিকা চালু করাসম্ভব ছিল? এর বিপরীতে ১৫৮৪ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের”‍তারিখ-ই-ইলাহীর” মত সৌর পঞ্জিকা প্রচলন অনেক বেশি যুক্তিসঙ্গত, কারণ তখন তার বয়সে এবং রাজ্যত্ব পরিচালনা কাল বেশ কিছুদিন হয়েছিলো এবং আরবী হিজরী সালের ভারতের জন্য অবাস্তবতা, তাকে একটি সৌর পঞ্জিকা প্রণয়নের করতে তাগিদ দিয়েছে।

তাছাড়া ইতিহাস বলে এই সময়ের পূর্বে ইরান থেকে নূরজাহানের পিতা, আকবরের সভায় এসেছিলেন। সুতরাং তাঁর কাছ থেকে ইরানী সৌর পঞ্জিকা এবং তার কার্যকারিতার বিষয়ে জানা আকবরের কাছে অসম্ভব কিছু না।

আকবর যে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা সেটা এখন আর গোঁজামিল দিয়া ইতিহাস দিয়ে কোন ভাবেই সহজ সরল অঙ্কের হিসেব বা যুক্তির হিসেব, মিলছে না। এখন প্রশ্ন থেকে যায় তা হলে আসল সত্যিটা কি? কেই বা করল এই বঙ্গাব্দের প্রতিষ্ঠা। আমরা আবার অঙ্কের হিসেবে ফিরে যাব এই প্রশ্নের উত্তর খুজতে। উপরের আলোচনা থেকে আমাদের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলা বছরের সাথে ইংরেজি বছর সময় কালের সাথে অনেক বছরের ফারাক আছে।

২০২৬-১৪২৬ বিয়োগ করে পাই ৬০০ সাল। এখান থেকে একটি বিষয় পরিষ্কার বাংলা সন, ইংরেজি ৫৯৩ সালে দিকে প্রচালন হয়েছে। এবার প্রশ্ন আসে তাহলে,কে ছিলো ঐ সময় বাংলার সিংহাসনে, কার হাতেই চালু হয়েছিলো বাংলা বর্ষপঞ্জি। ইতিহাস থেকে আমরা জানতে পাই ঠিক ঐ সময়ে বহু খণ্ডে বিভক্ত বাংলাকে একত্রিত করে বাংলা সিংহাসনে বসেন মহারাজ নরেন্দ্রাদিত্য শশাঙ্ক।

কারো কারো মতে তিনি ৫৯০ সনে বাংলার সিংহাসনে বসেন। যদিও বেশির ভাগ ইতিহাস বিদদের মতে তিনি ৫৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন। শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নৃপতি।

মহারাজ শশাঙ্ক ছিলেন ঘোর শৈব, তাই শৈবদের কাছে গুরুত্বপূর্ণ বার সোমবারে তিনি সিংহাসনে আরোহণ করেন। হিসেব করলে দেখা যায়, প্রথম বঙ্গাব্দের শুরুর দিনটিও ছিল সোমবার। ষষ্ঠ এবং সপ্তম শতকের কিছু সময় বাংলা তথা গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক। তিনি প্রথমে গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ পূর্বাঞ্চলীয় এলাকা অর্থাৎ বর্তমান ভারত-বাংলাদেশের বাংলা এলাকার সামন্ত শাসক ছিলেন। ষষ্ঠ শতকের শেষ দশকে শেষ গুপ্ত সম্রাট হীনবল হয়ে পড়লে, শশাঙ্ক গুপ্ত অধীনতা মুক্ত হয়ে নিজেকে বাংলা তথা গৌড় রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করেন ৫৯৩ সালে ।

এই ঘটনা পরে ৫৯৩ খ্রিষ্টাব্দের এবং সেই বছর থেকেই বাংলা সনের চালু হয় ৫৯৩ শুন্য ধরে। শশাঙ্কের অধীনস্থ গঞ্জামের (উড়িষ্যা) রাজা মাধববর্মার তাম্রশাসন (৬১৯ খ্রিষ্টাব্দের), হর্ষবর্ধনের বাঁশখেরা ও মধুবন তাম্রশাসন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের নিধানপুর তাম্রশাসন থেকে তাঁর সম্পর্কে জানা যায়। শশাঙ্কের উৎকীর্ণ স্বর্ণ ও রৌপ্যমুদ্রাও পাওয়া গেছে।

 গুপ্তদের পতন ও শশাঙ্কের উত্থানের মধ্যবর্তী সময়ে বাংলায় বেশ কিছু স্বাধীন শাসকের উদ্ভব ঘটে। এঁদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় অল্প কিছু লিপি এবং স্বর্ণ মুদ্রার ভিত্তিতে। রোহতাসগড়ে প্রাপ্ত সিলের ছাঁচে লিখিত ‘শ্রী মহাসামন্ত শশাঙ্ক’, বাণভট্টের সমসাময়িক সাহিত্য উপকরণ, চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং এর বিবরণ এবং বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রীমূলকল্প শশাঙ্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। উইকিপিডিয়ার ভাষ্য অনুযায়ী সিংহাসনে আরোহণ করে তিনি বঙ্গাব্দ চালু করেন।

বাংলা আসপাশের রাজ্যগুলির  সাথে মিল রেখে ৫৯৩ খ্রিষ্টাব্দের ১২ই এপ্রিল আদি বিন্দু ধরে মহারাজা শশাঙ্ক প্রবর্তিত করেন বাংলা সন। পরে বাংলা পঞ্জিকা বেশ কয়েকবার সংস্কারের কারণেই  ১২ই এপ্রিল বর্তমানে ১৪ বা ১৫ই এপ্রিলে এসে পৌঁছেছে।

যদিও ভারতে অন্য অনেক রাজ্য এখনো ১২ই এপ্রিল বছরের প্রথম দিন ধরা হয়ে থাকে। তবে ১২,১৩,১৪,১৫ই- এপ্রিল মধ্যে প্রায় সব রাজ্যে এখনও হিন্দু পঞ্জিকার প্রথম দিন প্রচালন রহয়েছে। এবার একটা বিষয় পরিষ্কার  ১৫৫৬ সালে ১৪ই ফেব্রুয়ারি সম্রাট আকবরের নামে চালানো বাংলা সনের আদি বিন্দু কিছুতেই ১৫ই এপ্রিলে এসে পৌঁছতে পারে না।

 পঞ্জিকা সংস্কারের কারণে যদি বলা হয়, ১৪ই ফেব্রুয়ারি, বর্তমানের ১৪/১৫ই এপ্রিলে পৌঁছেছে, তাহলে প্রশ্ন হচ্ছে এই পঞ্জিকা কে, কবে সংস্কার করল, আর কেনই বা এত দিনের ফারাক? ‘বঙ্গাব্দের উৎস কথা’ শীর্ষক একটি পুস্তিকায় শ্রী সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‍”সৌর বিজ্ঞান ভিত্তিক গানিতিক হিসাবে ৫৯৪ খ্রিষ্টাব্দের ১২ এপ্রিল সোমবার, সূর্যোদয় কালই বঙ্গাব্দের আদি বিন্দু”। বাঙ্গালি বহু ভাষাবিদ রহমতুল্লাহ তাঁর ‍বঙ্গাব্দের জন্মকথা গ্রন্থেও ৫৯৪ খ্রিষ্টাব্দে বঙ্গাব্দের সূচনা এবং বঙ্গাব্দের প্রবর্তক রাজা শশাঙ্কই বলে মত প্রকাশ করেছেন।

আকবর বা হুসেন শা-কে বঙ্গাব্দ প্রতিষ্ঠার সাথে জড়িয়ে দেবার মরিয়া চেষ্টার কারণটা কি? সেটা বুঝতে হলে বেশি চিন্তা করতে হবে না, একটু তলিয়ে ভাবলেই চলবে।বেশি দিনের আগের কথা নয় মাত্র দু তিন দশক আগে যখন জেনারেল এরশাদ রাষ্ট্রপতি বাংলাদেশের ঠিক তখনকের কথা।

রাষ্ট্রপতি এরশাদ সাহেব বাঙালির চিরাচরিত বর্ষ গণনা পদ্ধতিকে উল্টেপাল্টে করে একটি নতুন কৃত্রিম বর্ষগণনা পদ্ধতি আবিষ্কার করে সেটিরও নাম রাখেন বঙ্গাব্দ। এই কৃত্রিম বঙ্গাব্দকে এরশাদ “বাংলাদেশের জাতীয় বর্ষপঞ্জি” হিসেবে চালু করেন। সাবাবিক ভাবে এখন প্রশ্ন আসে ৯০% মুসলমানের দেশ বাংলাদেশে, সেখানে প্রধান উৎসব হল ঈদ, মহরম ইত্যাদি।

কিন্তু এই উৎসব গুলো কি এরশাদ রচিত কৃত্রিম বঙ্গাব্দ বাংলা সন অনুসারে পালন করা হয়? জানি, উত্তর হল কখনোই না। সেই উৎসব গুলো সব সময় পালন করা হয় হিজরী সন গণনা পদ্ধতি অনুসারে। তাহলে কেন এই বঙ্গাব্দ-র গণনাপদ্ধতি পাল্টালেন জনব এরশাদ? আমরা জানি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় পূজা-পার্বন পালন করে থাকে বঙ্গাব্দ অনুসারে।

সম্ভবত্ব এখানে সাবাবিক ভাবেই প্রশ্ন উঠে “বঙ্গাব্দ সংস্কার”- তবে কি তাদের পূজা-পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যেই? সে প্রশ্ন উত্তর খোজার দায়ত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এখানে সোজাসাপ্টা যেটা দাড়ালো সেটা হলে বাংলা নববর্ষ_দখল এর প্রচেষ্টা।

ঠিক সেই উদ্দেশ্যকে সফল করতে তাতে হাত লাগালো বাংলাদেশের সিরাজুল-আশরাফ আলী-শামসুজ্জামানরা। তাদের উদ্দেশ্য পরিষ্কার তার বঙ্গাব্দের ইতিহাস থেকে বাঙালির নামগন্ধটুকু মুছে ফেলতে চাই। বঙ্গাব্দ থাকবে, কিন্তু তার গণনাপদ্ধতি পাল্টে দেওয়া হবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে।

বঙ্গাব্দ থাকবে কিন্তু তার প্রতিষ্ঠাতা হিসাবে থাকবে কোন মোগল-পাঠানের নাম। তবেই তো বাঙালির কাছ থেকে কেড়ে নেওয়া যাবে তার নববর্ষ। নববর্ষ দখল সম্পুর্ন হলে মূলবাঙালির কাছ থেকে হারিয়ে যাবে বাঙালির এক অমূল্য ইতিহাস।

এবার লেখাটা শেষ করতে হবে। লেখাটি শেষ করার আগে ৩টি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। যার উত্তরের মাঝেই রহয়েছে বাংলা সনের আসল প্রবর্তক কে তার উত্তর।

১। সম্রাট আকবর কি শুধু বাংলার সম্রাট ছিলেন নাকি সমগ্র ভারতের?

উত্তর- সমগ্র ভারতের সম্রাট ছিলেন সম্রাট আকবর।

২। চাষ আবাদ বা ফসল উৎপাদন কি শুধু বাংলাতেই না সমগ্র ভারতে?

উত্তর- শুধু বাংলায় নয় সমগ্র ভারত জুড়েই।

৩। আকবর সমগ্র ভারতের সম্রাট এবং ফসল সমগ্র ভারত জুড়ে হওয়া সত্ত্বেও কেন তিনি শুধু বাংলার জন্য একটি আলাদা সন চালু করল এবং তার কি শুধু বাংলারি খাজনা বা কর আদায়ের প্রযোজন ছিলো নাকি সমগ্র ভারতের?

আকবরকেই বাংলা সনের প্রবর্তক ?

এই তিনটি প্রশ্ন মধ্যে প্রথম দুটির উত্তর দরকার নেই, শুধু শেষ প্রশ্নটার উত্তর দিতে হবে ঐ সকল মানুষদের যারা সম্রাট আকবরকে বাংলা সনের প্রবর্তক মনে করেন। যারা ইতিহাসে নিজেদের খুজে পাই না। তারাই ইতিহাসকে উল্টে পাল্টে এক ককটেল ইতিহাস তৈরি করে ক্ষামতার অপব্যবহার করে।

কিন্তু সত্য তো চিরকাল সত্যই । শুধু মাঝে মাঝে উপরে মরিচিকা পড়ে মাত্র। বাঙ্গালি যদি সজাগ না থাকে তবে তার সাংস্কৃতি অন্যের হাতে তুলে দিবার জন্য ঘর শত্রু বিভীষণ সর্বক্ষন ওত পেতে বসে আছে। তাই বাঙালিকে সবসময় সজাগ থাকতে হবে এই আগ্রাসন এর বিরুদ্ধে।

সংস্কৃতির প্রতিটি জাতির পরিচয় বহন করে তাই আমাদের নববর্ষ, আমাদের সংস্কৃতির অমূল্য অংশ সেটা রক্ষা করা আমাদের দায়ত্ব। যে জাতির ইতিহাস খুঁজে পাওয়া যত দুর্লভ হয়, সেই জাতির ইতিহাস বেদখল হবার সুযোগ তত বাড়ে। আর এর উদাহরণ আমাদের সামনেই রয়েছে।

বাঙালির অজ্ঞানতাকে কাজে লাগিয়ে আকবরকে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা বানাতে চায় কিছু শুকুনের দল। এই আগ্রাসনকে মুকবেলা জন্য আমাদের ইতিহাস সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা খুব প্রযোজন। ভুলে যাবেন না, কোন বিদেশী বাদশা আকবর নন, বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হলেন বাংলার ভূমিপুত্র রাজা শশাঙ্ক।

এই ভয়ানক সাংস্কৃতিক আগ্রাসনের দিনে, যখন মিডিয়ায়, ওয়েবসাইটে, খবরে, ভিডিওয় ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বঙ্গাব্দের নামে, তখন বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা শশাঙ্কের নাম মনে রাখা এবং এই তথ্যটিকে সমস্ত চেনা পরিচিতের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই হল বাঙালির “সাংস্কৃতিক প্রতিরোধ”।

এই সাংস্কৃতিক প্রতিরোধের অঙ্গীকার দিয়েই শুরু হোক নববর্ষ ১৪৩৩। এতো দিন আমরা এই মিথ্যাগুলোকে খেতে এবং বিশ্বাস করতে বাধ্য হয়েছি এবং এখনও হচ্ছি। সময় এসেছে এসব মিথ্যা থেকে বের হয়ে সত্য খুঁজতে এবং সত্যের পথে চলতে।


এ ক্যটাগরির আরো খবর..