যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় ৩০ বোতল সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, শার্শাথানার গোগা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২১)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১২ মে ২০২৬) তিনটার সময় গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ৩০ বোতল সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৩২ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটক আসামি শার্শা থানার হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।



