× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সংস্কৃতির সাথে ভাষা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অপসংস্কৃতির চর্চা বন্ধ করে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।

মন্ত্রী আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কালীগঞ্জ, লালমনিরহাট আয়োজিত আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য জীবন বিসর্জন ইতিহাস বিরল। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের বিনা সংগ্রামে কোন অধিকার দেয়নি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষা তথা বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদার আসনে আসীন করেছেন। দেশের সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধীদের ঘুম হারাম হয়ে গেছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। সকলে মিলে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।

মন্ত্রী নতুন প্রজন্মের মধ্যে শহিদ দিবস ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানান।

কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী দিনের অপর একটি অনুষ্ঠানে উপজেলা প্রশাসন আদিতমারী, লালমনিরহাট-এর আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জি আর সারোয়ার এর সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ ।


এ ক্যটাগরির আরো খবর..