× Banner
সর্বশেষ
বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

ডেস্ক

বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে বেলজিয়াম

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
মাঠে নামবে বেলজিয়াম

মরক্কোর কাছে অপ্রত্যাশিত ভাবে হেরে যায় বেলজিয়াম। তাতেই দ্বিতীয় রাউন্ড অনিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের। তাই জয় ভিন্ন  অন্য কোন সুযোগ নেই ইডেন হ্যাজারডদের সামনে। বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে বেলজিয়াম।

মরক্কোর কাছে ২-০ গোলে হেরেই যেন সব হিসাব নিকেশ উল্টে গেছে বেলজিয়ামের। ‘এফ’ গ্রুপে তারা রয়েছে সবচেয়ে কঠিন অবস্থায়। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ জিততেই হবে। কিন্তু প্রতিপক্ষ তো সহজ নয়। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। যাদেরও দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ন্যুনতম ড্র দরকার।

গ্রুপের অন্য ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামছে মরক্কো। এক ড্র এবং এক জয়ে তাদেরও পয়েন্ট ৪। যদি বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া ম্যাচ ড্র হয় এবং মরক্কোও ড্র করে, তাহলে বেলজিয়ামের বিদায় নিশ্চিত। মরক্কো জিতলে তো কথাই নেই, তারা উঠে যাবে শেষ ষোলোয়। মরকো হেরে গেলে, বেলজিয়াম ড্র করলেও লাভ হবে না। কারণ, গোল ব্যবধানে অনেক পিছিয়ে তারা।

সব মিলিয়ে রবার্তো মার্টিনেজের শিষ্যদের আজ জিততেই হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্যথা হলে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। সব মিলিয়ে কঠিন ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হ্যাজারড বাহিনি।


এ ক্যটাগরির আরো খবর..