বস্ত্রখাতে দেশীয় দক্ষ জনবল তৈরি করতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্রখাতে বিদেশি প্রকৌশলীর নিভর্রতা কমিয়ে দেশীয় দক্ষ জনবল তৈরি করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আজ সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের বস্ত্রখাতে বহু বিদেশি প্রকৌশলী কাজ করছে। যাদের মজুরি খুব বেশি। দক্ষ জনবল তৈরির মাধ্যমে এখাতে বিদেশি প্রকৌশলীর নিভর্রতা কমাতে হবে। দেশের বস্ত্র প্রকৌশলীদের আরো দক্ষ জনবল হিসেবে তৈরি করতে হবে। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে নিজেদের আরো স্বনির্ভর হতে হবে। বহুমুখী শিক্ষার উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনাররা নতুন নতুন পোশাকের নকশা তৈরি করছে। ডিজাইনারদের উচিত উন্নত ডিজাইনের বস্ত্র তৈরিতে মনোনিবেশ করা। তাহলে দেশের পণ্যের যেমন মান বাড়বে, তেমনি ক্রেতাদের কাছে এসব পণ্যের কদরও বাড়বে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে খুব দ্রুত পৌঁছে যাবে। আরো এ উন্নয়নের প্রধান হাতিয়ার হবে বস্ত্রখাত। বিশ্বে বস্ত্র রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয়। দেশের প্রতিটি জেলায় বস্ত্রখাতের উন্নয়নে দক্ষ জনবল তৈরিতে ইনস্টিটিউট করা হবে। এছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। তাহলে নতুন প্রজন্মের ভেতরে দেশের প্রতি ভালোবাসা বাড়বে।

ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চের (নিটার) অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিটিএমসি চেয়ারম্যান বি জে মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।