× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

সওকত হোসেন জনী

বর্ষসেরা সম্মাননা পেল ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গনি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ জুন, ২০২৩
আলোকচিত্রী আব্দুল গনি
বর্ষসেরা সম্মাননা পেল ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গনি

দৃক পিকচার লাইব্রেরীর আয়োজনে বাংলাদেশ প্রেস ফটো ২০২৩ পুরষ্কার প্রদান ও প্রদর্শনীর উদ্বোধন করা হল গতকাল শুক্রবার। পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজিত এ প্রদর্শনীতে দ্বিতীয় বার্ষিক বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতার বিজয়ী ও নির্বাচিত আলোকচিত্র স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। দৃক পিকচার লাইব্রেরীর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীর কিউরেটর এ এস এম রেজাউর রহমান। অনুষ্ঠানে বিচারক মন্ডলীর পক্ষ থেকে রাশেদ জামান তার অভিজ্ঞতা তুলে ধরেন।

১ হাজার ৫০০ এর বেশি আলোকচিত্রের মধ্য থেকে সাত জন আলোকচিত্রীর কাজকে এ বছরের প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।এবারে বর্ষসেরা আলোকচিত্র ২০২২ বিজয়ী  হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি। তিনি পেয়েছেন ১ লাখ টাকা। তাকে এ পুরষ্কার তুলে দেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। প্রতিটি বিভাগ থেকে একজন বিজয়ী ও একজন বিশেষ সম্মাননা পুরষ্কার বিজয়ী পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা। এছাড়া তারা প্রত্যেকে সম্মাননা স্মারক ও সনদ।

তিনটি বিভগের বিজয়ীরা হলেন যথাক্রমে শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগে ডেইলী গ্লোবাল নেশনের মোঃ সামসুল হক সুজা, বিশেষ সম্মাননা পুরষ্কার পেয়েছেন ইউএনবির আবু সুফিয়ান জুয়েল, রাজনীতি বিভাগে দৈনিক কাজির বাজার-এর মামুন  হোসেন এবং বিশেষ সম্মাননা পুরষ্কার পেয়েছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম। জনমুখী সাংবাদিকতা বিভাগে বিপিএস-এর সরদার মোহাম্মদ রাফিউল ইসলাম ও বিশেষ সম্মাননা পুরষ্কার রাফায়েত হক খান ।

এ বছর আয়োজকদের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশি আদিবাসী সম্প্রদায় ও বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের আলোকচিত্রীদের জন্য “ফটোজার্নালিজম ইন দ্যা মারজিনস” শীর্ষক একটি বিশেষ অনুদানের কর্মসূচীর ওপর ভিত্তি করে আদিবাসী সম্প্রদায় থেকে এই বছর অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির আলোকচিত্রী পলিনী চাকমা। তিন অনুদান হিসেবে পাবেন ৫০ হাজার টাকা। রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রো আবদুল্লাহ। দৃকের পক্ষ থেকে একটি মেন্টরশিপ কর্মসূচীর মধ্য দিয়ে আলােকচিত্রী রো আবদুল্লাহকে ছবি ও গল্প বলার দক্ষতা বিকাশে সহায়তা করা হবে।

এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নির্বাচিত ৩১ টি ছবি। সবার জন্য উম্মুক্ত এই প্রদর্শনীটি চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..