× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

বর্তমান সরকারের নির্দেশে অসহায় শ্রমিকদের কল্যাণে কাজ করছি -এহছানে এলাহী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
অসহায় শ্রমিকদের কল্যাণে কাজ

বর্তমান সরকারের নির্দেশে দেশের অসহায় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ সরকার শ্রমিক বান্ধব সরকার। চা শ্রমিকদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ছিল তাদের বেতন বাতা বাড়ানো, প্রধানমন্ত্রী নিজে শ্রমিকদের ডেকে নিয়ে সমাধান করেছেন এতে তারা খুশি হয়েছেন। বর্তমান সরকার সবসময় শ্রমিকদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শ্রমিকদের কল্যাণে কাজ করে গেছেন। বলেছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মো. এহছানে এলাহী।

৬ জুলাই বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসুস্থ এবং দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের এর তহবিল হতে আর্থিক সহায়তা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি শ্রমিক রয়েছে। সিলেটের শ্রমিকরা অসুস্থ ও দুর্ঘটনা আহত হলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে আবেদন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এসময় সিলেটের নাজিরবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ শ্রমিকদের পরিবারের মাঝে ২ লক্ষ টাকার চেক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে তাদেরকে ৫০ টাকা করে বিতরণ করেছেন। সিলেট ও সুনামগঞ্জ জেলা আবেদনকারীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মাহবুবুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক তপন বিকাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, সিলেট শ্রম অধিদপ্তরের উপপরিচালক খুর্শেদ আলম, সহকারী পরিচালক আবুল বাশারসহ শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..