× Banner
সর্বশেষ
আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী – দীপেন দেওয়ান

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী - দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটির সংসদ-সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

এ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের সুসম উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পাহাড়ে সবাইকে আন্তরিক হয়ে সাম্প্র্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি ও সুসম উন্নয়ন নিশ্চিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে আন্তরিকভাবে কাজ করতে হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক এবং স্থিতিশীল থাকে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপজাতিবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মনীষ দেওয়ান, জেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা জামায়াতের আমীর আবদুল আলীমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।


এ ক্যটাগরির আরো খবর..