তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক সাংবাদিক আক্তার আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জজ কোর্ট এলাকায় মোজাম্মেল হোসেন মিজান পাটওয়ারী নামের এক ব্যাক্তি সাংবাদিক আক্তর আলমকে এ হত্যার হুমকী দেয়।
এবিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। যার নং নং ৭৫৪, তারিখ,১৭/০৭ /২০১৮।
অভিযুক্ত মিজান পাটওয়ারী সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের রাজ্জাকুল হায়দারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদকাসক্ত বলে জানা যায়।
আক্তার আলম দৈনিক বর্তমান লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও আনন্দ টেলিভিশন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, পেশাগত কাজে লক্ষ্মীপুর জজ কোর্ট এলাকায় গেলে সাংবাদিক আক্তার আলমকে সাংবাদিকতা পেশা নিয়ে কটুক্তি ও গালমন্দ করায় সাংবাদিক মোহাম্মদ আক্তার আলম প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকিসহ শারিরিক আঘাত করতে যায় জকসিনসহ লাহারকান্দী এলাকায় মিজান বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা সাবেক যুবলীগ নেতা ও স্বীকৃত মাদকাসক্ত মিজান পাটোয়ারী। ঐ সময় কোর্ট এলাকায় উপস্থিত সাংবাদিক বি এম সাগর ও ব্যবসায়ী মো: বিপ্লব হোসেনসহ কয়েকজন মিজান পাটোয়ারীকে নিভৃত করে।
একজন প্রতিবাদী কলম সৈনিককে স্বীকৃত মাদক ব্যবসায়ী কর্তৃক হত্যার হুমকি দেওয়ায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সকল সদস্যসহ লক্ষ্মীপুরের সাংবাদিকমহল অত্যন্ত ক্ষুব্ধ। সাংবাদিক সমাজ উক্ত ঘটনার তীব্র নিন্দা জানায়।


