লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা এখন সময়ের দাবী, আতঙ্কিত উপকূলবাসী

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীর রক্ষা বাঁধই এখন আতঙ্কের নাম। হঠাৎ বাঁধের দক্ষিণ অংশ ভেঙে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই (কমলনগর) উপজেলার লক্ষাধিক মানুষ।

স্থানিয়রা জানায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা রক্ষার্থে গতবছর মাতাব্বর হাট এলাকায় ১ কিলোমিটার মেঘনা তীর রক্ষা বাঁধ দেওয়া হয়। সেই বারই বর্ষায় ওই বাঁধে ৫ বার ধস নামে। এবার বর্ষার শুরুতেই বাঁধটির দক্ষিণ অংশ ভেঙে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে ওই এলাকার মানুষসহ পুরো কমলনগর উপজেলার বাসিন্দারা। তবে ওই বাঁধ নিমার্ণ কাজের নিয়োগ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে বাঁধটি রক্ষার্থে কিছু সংখ্যক জিও ব্যাগ (বালু ভর্তি বিশেষ ব্যাগ) ডাম্পিং করতে দেখা গেছে।

স্থানিয়দের অভিযো্গ, ঠিকাদারী প্রতিষ্ঠান বাঁধের ভিতরে (নদীতে) ৪৫ মিটার জিও ব্যাগ ও ব্লক যথাযথভাবে ডাম্পিং না করেই বাঁধ নির্মাণ করে।

ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এজিএম মাসুদ রানা অভিযোগ অস্বীকার করে বলেন, তীর রক্ষা বাঁধের দুই পাশেই ভাঙন অব্যাহত রয়েছে। এতে করে নির্মাণাধীন বাঁধের ওপর প্রভাব পড়ছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা বলেন, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।