× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

বর্ণিল আয়োজনে বিশ্ব নাট্যদিবস উদযাপন

admin
হালনাগাদ: বুধবার, ২৮ মার্চ, ২০১৮

নানা আয়োজনে গতকাল মঙ্গলবার বাংলাদেশেও উদযাপন করা হয়েছে বিশ্ব নাট্যদিবস। নাট্যকর্মীরা বর্ণিল আয়োজনে দিনটিকে উদযাপন করে। বিভিন্ন জেলা শহরে নাট্যকর্মীরা বের করে আনন্দ শোভাযাত্রা। আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মূল আয়োজনটি হয় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং বাংলাদেশ পথনাটক পরিষদ। এ বছর বিশ্ব নাট্যদিবস সম্মাননা প্রদান করা হয় পশ্চিমবঙ্গের নাট্যজন শ্যামল ভট্টাচার্যকে।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গলবার বিকেলে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা টিএসসি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট মোড়, জাতীয় প্রেস ক্লাব হয়ে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় শোভাযাত্রায় ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের (আইটিআই) সম্মানিত সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, অভিনয়শিল্পী ও নাট্য নির্দেশক রোকেয়া রফিক বেবী, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও নাদের চৌধুরী, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।

আনন্দ শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয় নাট্যদিবসের আয়োজন। যেখানে বিশ্ব নাট্যদিবস উপলক্ষে পৃথিবীর পাঁচ প্রান্তর থেকে পাঁচ নাট্যজনের বাণী পাঠ করা হয়। বাণীদাতারা হলেন- ভারতের রামগোপাল বাজাজ, লেবাননের মায়া জ্বিব, যুক্তরাজ্যের সাইমন ম্যাকবার্নি, মেক্সিকোর সাবিনা বারমান ও আইভরি কোস্টের উইয়ার উইয়ার লিকিং। এর পর বিশ্ব নাট্যদিবস সম্মাননা প্রদান করা হয় শ্যামল ভট্টাচার্যকে।

বিশ্ব নাট্যদিবস বক্তৃব্য দেন সংস্কৃতিমন্ত্রী নাট্যজন আসাদুজ্জামান নূর। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন বিভিন্ন নাট্যদলের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..