× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

মেহেরপুরে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল শনিবার দুপুরে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র নেতৃত্বে বাদ্যের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলি, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্ররাহীম শাহীন, জেলা জজ কোর্টের পিপি এ্যাড, পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম,লতিফুন্নেছা লতা,ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,মোঃ শাহজামান, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহন করে।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে “ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে এ দিন শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের সরকার আমাদের এই দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছিল। সারের জন্য ১৮ জন কৃষকদের গুলি করে হত্যা করার খবর সংবাদপত্রে ছাপা হয়েছিল।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ পুর্ব এশিয়াতে জঙ্গী আছে। কিন্তু বাংলাদেশ এখন জঙ্গী মুক্ত। ৭১ এর পরাজিত শত্রুদের জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছিলেন। “অপ্রতিরোধ্য আগ্রযাত্রায় বাংলাদেশ” শিরোনামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন- অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ার স্বপদ্রষ্টা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর দেখানো পথেই দেশ পরিচালনা করছেন তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রীর একটানা দীর্ঘ ১১ বছরের পরিশ্রমে দেশ আজ মধ্যম আয়ের দারপ্রান্তে। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন- ভবিষ্যতে বিশ্বের চারটি দেশে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..