× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

বরের কাছে কনে চোরের কাছে শাড়ী

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

সাফী চৌধুরী, সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে বর-কনের বিয়ে চলছে। খাওয়া দাওয়া শেষ। বর- কনেকেও মিষ্টিমূখ করানো হয়েছে। কনেকে তুলে দেওয়া হয়েছে বরের হাতে। এবার কনেকে নিয়ে বর যাবার পালা। হঠাৎ আওয়াজ আসে কনের শাড়িগুলো নেই। নেই স্বর্ণও। শুরু হয় হই হুল্লুর।

এরই ফাক দিয়ে চোর চুরি করে নিয়ে যায় কনের ওই সব মালগুলো। চারিদিক তল্লাশী করেও পাওয়া গেলো না শাড়ি আর স্বর্ণের সন্ধান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নগরীর মাছিমপুরস্থ ছড়ার নুর আহমদের ছেলে হোসাইন আহমদ (২৫)’র সাথে এসএমপির জালালাবাদ থানার আখালিয়া ঘাট এলাকার ওয়াছির আলীর মেয়ে পপি আক্তারের বিয়ে অনুষ্টিত হয় পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে। বিয়েতে আসা মেহমানদেরকে আপ্যায়ন করার পর শুরু হয় কনেকে বিদায় দেওয়ার প্রস্তুতি। বর-কনেকেও এক সাথে বসিয়ে মিষ্টি মূখ করানো হয়। কনের পক্ষ তাদের মেয়েকে তুলেদেন বরের হাতে।

যাত্রা কালে কনের সাজঘরে রাখা গয়নার বাক্সে দুই ভরি স্বর্ণ ও লাগেজে ছিল প্রায় ৮টি দামি শাড়ি। তা গাড়িতে তুলতে গিয়ে লোকজন দেখতে পান এগুলো নেই। শুরু হই হুল্লুর। চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে এ রকম আওয়াজ। কিন্তু কেউই চুরি হওয়া মালের সন্ধান পাননি। চোরেরা মালামাল নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে শাড়ি আর স্বর্ণ ছাড়াই বরের ঘরে ফিরতে হয় পপি আক্তারকে। এ ঘটনায় কনের পক্ষের লোকজন জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..